বিশ্বজয়ের ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন মেসিরা

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ৩৬ বছর পর ফের বিশ্বকাপ গেল লাতিন এই দেশটিতে। এমন সাফল্যের পর লিওনেল মেসিদের বরণ করতে আর্জেন্টাইন ভক্তরা প্রস্তুত ছিল আগেই।

রাজধানী বুয়েনস আইরেসে উৎসব আমেজ। কাতারের দোহা থেকে ইতালির রোম হয়ে মঙ্গলবার ভোরে বুয়েনস এইরেসে পৌঁছেছে লিওনেল মেসির দল।

রাজধানীর ইজিজা বিমানবন্দরে ভোরে অবতরণ করে বিশ্ব চ্যাম্পিয়নদের বহনকারী বিমান। তার আধা ঘণ্টা পর খেলোয়াড়রা নামতে শুরু করেন লিওনেল মেসিকে সামনে নিয়ে। অধিনায়কের হাতে স্বপ্নের সেই বিশ্বকাপ ট্রফি।

আর্জেন্টিনার জাতীয় দলের অধিনায়ক মেসির পাশে বিশ্ব চ্যাম্পিয়নের কোচ লিওনেল স্কালোনি। তারপর এক এক করে খেলোয়াড়রা বাসে উঠেন।

রোববার (১৮ ডিসেম্বর) ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা ঘরে তুল আর্জেন্টিনা। লিওনেল মেসি পেলেন তার অধরা বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ প্রতিক্ষার পর যাদের জন্য গোটা দেশ ভাসছে আনন্দে। বিশ্বকাপজয়ী দলের দেশে ফেরা উপলক্ষ্যে মঙ্গলবার রাষ্ট্রিয় ছুটি ঘোষণা করেছে আর্জেন্টিনা সরকার।

মেসিদের স্বাগত জানাতে মধ্যরাতে বুয়েনস এইরেসে জড়ো হয়েছে লাখ-লাখ ফুটবল ভক্ত। জয় উদযাপন করতে রাস্তায় নেমেছে তারা। আর্জেন্টিনার রাজধানী দেখলে মনে হবে যেন মানুষের ঝড় শুরু হয়েছে।

অবশ্য তারা সোমবার বিকেল থেকেই রাজধানীতে জড়ো হতে থাকে সমর্থকরা। কারণ স্থানী সময় বিকেলই পৌঁছানোর কথা ছিল মেসিদের। কিন্তু বিশ্বজয়ের পর লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা দলের কয়েক ঘণ্টা উদ্‌যাপন, তারপর ছাদখোলা বাসে করে স্টেডিয়াম থেকে বেজক্যাম্প কাতার বিশ্ববিদ্যালয়ে যাওয়া, সেখানে ভোর পর্যন্ত পার্টি শেষে কিছুটা বিশ্রাম নিয়ে মেসিরা যখন দেশে ফেরার বিমান ধরেছেন, তার অনেক আগেই ফ্লাইট ছাড়ার নির্দিষ্ট সময় পেরিয়ে গেছে। যার কারণে দেশে ফিরতে দেরি হয়েছে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *