Home বিনোদন হিজাব পরা ছবি দিয়ে যা বললেন পূজা চেরি

হিজাব পরা ছবি দিয়ে যা বললেন পূজা চেরি

0
240

তালপুকুরের দীঘির মতো গভীর চোখের রমণী পূজা চেরি। ওই দীঘির অতলে স্রষ্টা স্থাপন করেছেন এক নেশাতুর মায়ার ঘূর্ণিপাক। সে পাকে সাড়া দিয়ে বিনাবাক্যে আত্মাহুতি দিতে প্রস্তুত অজস্র হৃদয়।

এই লাস্যময়ী তার দীঘিজোড়া আধবোজা করে আনত মস্তকে নিজেকে মেলে ধরেছেন সামাজিক মাধ্যমে। দেখে মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ যেন তার সবচেয়ে মায়াবী জোছনাটুকু আজই প্রথম প্রকাশ করল।

মোহনীয় পূজা তার কালোজিরে রঙের অবাধ্য চুলগুলো বন্দী করেছেন ঘিয়ে রঙের হিজাবে। যেন আবৃত হয়েও অনাবৃত করে উসকে দিয়েছেন নিজের সৌন্দর্য।

সোমবার (১৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে পূজা হিজাব পরে আছেন। ক্যাপশনে লেখেন, ‘নম্রতা মানবতার ফুল।’

পূজাকে এভাবে নতুন লুকে দেখে মুগ্ধ হয়েছেন তার ভক্ত অনুরাগীরা, যা ইতোমধ্যেই ভাইরাল। অনেকেই তার এই ছবির প্রশংসা করছেন।

প্রসঙ্গত, পূজা চেরি শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর নূর জাহান চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। একই বছর তিনি ব্যবসাসফল পোড়ামন-২ ও দহন চলচ্চিত্রে অভিনয় করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here