Home আলোচিত কপিলাকে নিয়ে আর্জেন্টিনা যেতে চান জায়েদ খান

কপিলাকে নিয়ে আর্জেন্টিনা যেতে চান জায়েদ খান

0
131

৩৬ বছরের অপেক্ষার অবসান হলো। অবশেষে লিওনেল মেসির হাত ধরেই ধরা দিলো স্বপ্নের সোনালি ট্রফি। মাঠে শিরোপা উঁচিয়ে ধরলেন মেসি উচ্ছ্বাসে ফেটে পড়ল পুরো গ্যালারি। যার ঢেউ আছড়ে পড়েছে বিশ্বের প্রতিটি ফুটবলপ্রেমীর মনে। বাদ যাননি বাংলাদেশি শোবিজের তারকারাও।

এই জয়ের আনন্দ বিভিন্নভাবে উদযাপন করছেন আর্জেন্টাইন সমর্থকরা। ঢালিউড অভিনেত্রী পরীমণি আগেই জানিয়েছেন, মেসিরা জিতলে আর্জেন্টিনা যাবেন তিনি। একই ইচ্ছা পোষণ করলেন জায়েদ খান। কপিলাকে নিয়ে আর্জেন্টিনা যেতে চান জায়েদ। সামাজিক মাধ্যমে তিনি নিজেই এ কথা জানিয়েছেন।

ফেসবুকে নিজের একটি ছবি প্রকাশ করেছেন জায়েদ। সেখানে দেখা যাচ্ছে, মাঝি বেশে নৌকা নিয়ে ঘাটে দাঁড়িয়ে আছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আমার লগে যাইবা কপিলা আর্জেন্টিনা?’

কথাসাহিত্যিক মানিক বন্দোপাধ্যায়ের ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের কপিলা চরিত্রটিকে কে না চেনে! কুবের মাঝিকে তার নাকানি চুবানি খাওয়ানোর গল্প সবার জানা। জনপ্রিয় এই চরিত্রটি আজও ফিরে আসে অনেকের লেখায়। এবার আর্জেন্টিনার জয়ের আনন্দ কপিলার সঙ্গে ভাগ করতে চাইলেন জায়েদ।

জায়েদ ছোটবেলা থেকে আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত। দলটিকে তিনি মন দিয়েছিলেন ম্যারাডনার বাঁ পায়ের যাদুর প্রেমে পড়ে। এবারের বিশ্বকাপের শুরু থেকেই তিনি আশাবাদী ছিলেন মেসিদের নিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here