আদিতমারীতে আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বানভাসি মানুষের জন্য আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে ওই উপজেলার মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ শিক্ষা পরিবারের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বাস্তবায়নে উক্ত ভিত্তি প্রস্তর স্থান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সারওয়ার আলম, মহিষখোচা ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী।

উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও চলবলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, এশিয়া বিল্ডার্স এর মালিক সাজ্জাদ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *