ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন তিনি। অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি স্বামী-সংসার ও ব্যবসায় সময় দিয়ে থাকেন তিনি। নতুন বিয়ের পরে চলতি বছরের শুরুতে মা হতে যাওয়ার খবর জানান। আর বর্তমানে অন্তঃসত্ত্বা এই অভিনেত্রী।
বেশ কিছুদিন হলো বিয়ে করেছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য রাকিব সরকারকে। আর বিয়ের পর নিজের নামও পরিবর্তন করে শেষে সরকার যোগ করেছেন। স্বামীর হাত ধরেই এই অভিনেত্রী এখন রাজনীতির মাঠে পা রেখেছেন।
দুজন একসাথে বেশ ভালোই সময় কাটাচ্ছেন। এবার মাহির অভিমান হয়েছে স্বামী রাকিবের উপর। এমনটাই জানা গিয়েছে ফেসবুকের একটি ভিডিওর মাধ্যমে। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও আপলোড করেছেন মাহি।
ভিডিওর শুরুতেই মাহিকে বলতে দেখা গেছে ‘আমাকে একা রেখে অল্প একটু খেলতে (ব্যাডমিন্টন) যাওয়ার কথা বলে রকিব এখনও আসেনা। এখন আমি তাকে যেয়ে ধরবো।’ এরপর মাহি সহকারি আল আমিনের সাথে গাড়ি চালিয়ে রকিব সরকারকে ধরতে যান।
ভিডিওতে মাহি আরও দেখা যায়, সনি রাজ কার প্যালেস শোরুমের পাশে রকিব ব্যাডমিন্টন খেলছেন। মাহি স্পটে পৌঁছানোর পর দেখা যায়, রকিব তার বন্ধু সহকর্মীদের সাথে ব্যাডমিন্টন খেলায় ব্যস্ত আছেন।
এসময় ফোন না ধরায় মাহি তাকে বিভিন্ন প্রশ্ন করছিলেন।
