নাগরপুরে আ.লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি: নাগরপুর উপজেলা আ.লীগের উদ্যোগে আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সারাদেশব্যাপী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আ.লীগ নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শহীদ বুদ্ধিজীবী পালনের জন্য দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ বুদ্ধিজীবীদের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ১১ ঘটিকার সময় নাগরপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো: মতিয়ার রহমান মতি এবং আলোচনা সভা সঞ্চালনা করেন, নাগরপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কুদরত আলী।

এসময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আ.লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুস সবুর, আব্দুল আলীম দুলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম অপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খালিদ হোসেন, শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা বেগম, নাগরপুর উপজলো আ.লীগরে সদস্য মোঃ সানযি়ার হোসনেসহ আওয়মীলীগের বিভিন্ন সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দগন।

আলোচনা সভার শেষে দেশ ও জাতির কল্যাণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *