বাসাইলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে হত-দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাউলজানী বোর্ড বাজার ও কাঞ্চনপুর কাঁঠালতলী বাজারে শীতার্তদের মাঝে এক হাজার ৫শত কম্বল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউছ,সহ-সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক মির্জা রাজিক, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার,কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন,কাউলজানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম মাস্টার,সাধারণ সম্পাদক রুবেল খান মিঠু,কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহফুজুর রহমান,সাধারণ সম্পাদক রাকিব খান শাহীন সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *