Home বিনোদন ভাগ্যে থাকলে বিয়ে হবেই: নুসরাত ফারিয়া

ভাগ্যে থাকলে বিয়ে হবেই: নুসরাত ফারিয়া

0
321
ফাইল ফটো

বিয়ে নিয়ে রহস্যের সুতো দীর্ঘায়িত করেই যাচ্ছেন নুসরাত ফারিয়া। ক’দিন আগেই তিনি জানিয়েছিলেন, বাগদান হলেও প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বিয়েটা হচ্ছে না। এবার তার কথায় বোঝা গেল বিয়েটা নিয়ে এখনও আশাবাদী তিনি। জানালেন, ভাগ্যে থাকলে তাদের বিয়ে হবেই। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

তবে কি রনির সঙ্গে বিয়ে হচ্ছে না— জানতে চাইলে ফারিয়া বলেন, ‘আসলে ভাগ্য মানুষকে কোথায় কখন নিয়ে যায়, তা কি আমরা কেউ বলতে পারি? পারি না। আমরা সবাই জানি, জন্ম-মৃত্যু-বিয়ে এসব মানুষের হাতে নেই। ভাগ্যে থাকলে আমাদের বিয়ে হবেই।’

একইসঙ্গে বিয়ের প্রতি অনীহা প্রকাশ করে এ অভিনেত্রী বলেন, ‘মাত্রই গ্র্যাজুয়েশন শেষ হলো। কাজে আরও বেশি সময় দিতে চাই। এই সময়ে বিয়ের মতো বড় দায়িত্ব নিতে চাই না।’

এর আগে সংবাদমাধ্যমে ফারিয়া স্পষ্ট জানিয়েছিলেন রনির সঙ্গে বিয়েটা তার হচ্ছে না। সেসময় বলেছিলেন, ‘এই বিয়েটা আর হচ্ছে না! আমি যা করি, বুঝেশুনেই করি। রনির সঙ্গে আমার সবসময়ই যোগাযোগ আছে। সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে। বিয়ে না করার সিদ্ধান্তটি দুজনের বোঝাপড়াতেই হয়েছে। হুট করে কোনো কিছু করা ঠিক না।’

২০২০ সালের মার্চে রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সম্পন্ন হয় নুসরাত ফারিয়ার। কথা ছিল, ওই বছরের ডিসেম্বর ঢাক-ঢোল পিটিয়ে বিয়ে করবেন তারা। কিন্তু আড়াই বছর কেটে গেলেও বিয়ের পিঁড়িতে বসা হয়নি তাদের।

দীর্ঘ সাত বছর রনির সঙ্গে গোপনে প্রেম করেছেন ফারিয়া। এরপর পারিবারিকভাবে বাগদান সেরেছিলেন তারা। রনি একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here