বিয়ের ১০ বছর পর বাবা হচ্ছেন রাম চরণ

দক্ষিণী সিনেমার মেগাস্টার রাম চরণ। ২০১২ সালে ১৪ জুন উপাসনার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। বিয়ের পর কেটে গেছে দীর্ঘ ১০ বছর। কিন্তু সন্তান নেননি এই দম্পতি!

সাধারণত সংবাদকর্মীরা সহজে পান না রাম চরণকে। তাই এ নিয়ে তাকে প্রশ্ন করার সুযোগও কম। কিন্তু তার স্ত্রী প্রায়ই এই প্রশ্নের মুখে পড়েন! এ নিয়ে অনেকবার রেগে গেছেন রাম চরণের স্ত্রী। দীর্ঘ প্রতীক্ষার পর বাবা-মা হতে যাচ্ছেন রাম চরণ ও উপাসনা। আর দাদা হচ্ছেন বরেণ্য অভিনেতা চিরঞ্জীবী।

আর এই সুখবরটি প্রথমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন রাম চরণের বাবা চিরঞ্জীবী।

১২ ডিসেম্বর দুপুরে এক টুইটে চিরঞ্জীভ তার টুইটে লেখনে— ‘শ্রী হনুমান জির আশীর্বাদে আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি, রাম চরণ ও উপাসনা প্রথমবার বাবা-মা হতে যাচ্ছে।’

বাবার দেওয়া এই সুখবরের পোস্টটি নিজের ওয়ালে শেয়ার করেছেন রাম চরণ। এরপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন রাম চরণ-উপাসনা দম্পতি।

রাম চরণ বান্ধবী উপাসনা কামিনেনি কোনিদেলারকে বিয়ে করেছিলেন ২০১২ সালে। এই হিসাবে রাম চরণের দাম্পত্য জীবন ১০ বছরের। দাম্পত্য জীবনের ১০ বছর একসঙ্গে কাটালেও এখনও ঘরে নতুন অতিথির আগমন ঘটেনি। এ নিয়ে ভক্তদেরও কৌতূহলের শেষ ছিলো না এতোদিন। এবার সেই কৌতুহলেরই অবসান ঘটল।

পরিচালক এস শংকরের ‘আরসি১৫’ সিনেমায় অভিনয় করছেন রাম চরণ। গল্পে সিবিআইয়ের প্রাক্তন যুগ্ম পরিচালক ভিভি লক্ষ্মী নায়ণের চরিত্রে দেখা যাবে রাম চরণকে। এতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন কিয়ারা আদভানি।

এছাড়াও অভিনয় করছেন শ্রীকান্ত, অঞ্জলি, নবীন চন্দ্র, সুনীল, জয়রাম প্রমুখ। বড় বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন দিল রাজু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *