অনলাইনেও শাকিব-পূজায় মুগ্ধ ভক্তরা

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানে সবশেষ সিনেমা ‘গলুই’ মুক্তি পেয়েছিল গেল রোজার ঈদে। সম্প্রতি ছবিটি ফ্রিতে দেখানো হচ্ছে বায়োস্কোপে। এরপর থেকেই অনলাইনে প্রশংসিত হচ্ছে সিনেমাটি।

বিভিন্ন কারণে হলে গিয়ে যারা দেখার সুযোগ পাননি তারা ‘গলুই’ দেখে সামাজিক মাধ্যমে নিজের মত প্রকাশ করছেন। তাদের রিভিউয়ে শাকিব ও তার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার প্রশংসা খেয়াল করা গেছে। এ থেকে বোঝা গেছে ছবি দেখে মন ভরেছে তাদের।

‘গলুই’ নিয়ে এক নেটিজেন লিখেছেন, “অনেকদিন পর শাকিব খানের ‘গলুই’ ছবিটা দেখলাম। এক কথায় অসাধারণ লেগেছে।। ছবিটা আমার দেখা হয়েছিল না কারণ আমাদের এলাকায় কোনো সিনেমা হল নেই। দেখার অনেক আগ্রহ ছিল। বায়স্কোপকে ধন্যবাদ জানাই ছবিটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। যারা বলছিলেন, শাকিব খান এবং পূজা চেরিকে বাবা-মেয়ের মত লাগছিল তারা এই ছবিটা দেখবেন। কারণ এখানে তারা দুজন অসাধারণ অভিনয় করছেন।”

আরেক নেটাগরিক লিখেছেন, ‘মুভিটা দেখলাম। অসাধারণ একটি মুভি। অন্য এক শাকিব খানকে আবিষ্কার করলাম মুভিটার মাঝে। শেষে চোখের পানি ধরে রাখতে পারিনি।’

শাকিবের এক অনুরাগী লিখেছেন, “এক কথায় অসাধারণ গল্প ‘গলুই’। অসাধারণ অভিনয় শাকিবের। তিনি বলেই এমন অভিনয় সম্ভব।”

রোমান্টিক গল্পের সিনেমা ‘গলুই’ ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত। সিনেমাটি নির্মাণ করেছেন এস এ হক অলিক। প্রযোজনার দায়িত্বে ছিলেন খোরশেদ আলম খসরু।

এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন পূজা চেরি। আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *