Home জাতীয় ৩০ হাজার মানুষ দিয়ে ঢাকা শহর দখল হয় না: তথ্যমন্ত্রী

৩০ হাজার মানুষ দিয়ে ঢাকা শহর দখল হয় না: তথ্যমন্ত্রী

0
205

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি বলছে তারা ঢাকা শহর দখল করবে। তারা যেখানে সমাবেশ করছে সেখানে ত্রিশ হাজার মানুষের সংকুলান সম্ভব। ঢাকা শহরে দুই কোটি মানুষের বাস। এখন আপনারা মিলিয়ে নিন তারা কীভাবে ঢাকা শহর দখল করবে। ত্রিশ হাজার মানুষ দিয়ে ঢাকা দখল হয় না।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘সরকারকে সহযোগিতা করার জন্য আওয়ামী লীগ পাড়া-মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারায় রয়েছে। সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে সরকারকে সহযোগিতা করা। যাতে দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের নেত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যে সতর্ক পাহারায় থাকার জন্য। যাতে সরকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সরকারের সহযোগিতা হয়। সেই নির্দেশ মেনে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায়-মহল্লায় ঢাকা শহরে সতর্ক পাহারায় আছি।’

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৮টা থেকেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হতে শুরু করেন ক্ষমতাসীন দলের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

তারপর থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের ভিড়। কয়েক সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগ কার্যালয়ে সতর্ক অবস্থান নিয়েছেন।

বঙ্গবন্ধু এভিনিউ ঘিরে দফায় দফায় এ সময় মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here