Home প্রধান খবর লুক পরিবর্তন করছেন শাকিব খান, নিচ্ছেন নতুন সিনেমার প্রস্তুতি

লুক পরিবর্তন করছেন শাকিব খান, নিচ্ছেন নতুন সিনেমার প্রস্তুতি

0
329

দীর্ঘ বিরতির পর এবার নতুন সিনেমার শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ঢালিউড ভাইজান শাকিব খান। নিজের লুকে আনছেন পরিবর্তন। শারীরিক গঠনে থাকছে পরিবর্তন। নিয়ম করে জিমে সময় দিচ্ছেন শাকিব খান।

লম্বা সময় আমেরিকায় ছিলেন শাকিব খান। দেশে ফিরে বলেছিলেন, ‘অনেক সুখবর আছে।’ অপেক্ষায় হাজারো শাকিবিয়ান। প্রিয় অভিনেতাকে নতুন সিনেমায়, নতুন লুকে দেখার অপেক্ষায়।

একাধিক নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। গল্পও শুনছেন নতুন নির্মাতাদের কাছ থেকে। চুক্তিবদ্ধ হওয়া দুটি নিয়ে চলছে জোর আলোচনা। রায়হান রাফির পরিচালনায় ‘প্রেমিক’ আর সানী সানোয়ারের ‘শের খান’।

অক্টোবরে ‘প্রেমিক’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন শাকিব খান। বিগ স্ক্রিন ও এস কে ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত হবে এটি। সিনেমাটির প্রযোজক টপি খান জানান, সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতে এ সিনেমার শুটিং হবে। শাকিব খানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। একটানা কাজ করে ক্লোজ হবে ক্যামেরা।

নির্মাতা রায়হান রাফি জানান, গল্প নিয়ে টিম বেশ সিরিয়াস। থ্রিলার ঘরানার এ সিনেমাটির প্রতি পরতে পরতে থাকবে সাসপেন্স। বর্তমানে চলছে প্রি-প্রডাকশনের কাজ। কে হচ্ছেন ‘প্রেমিক’ সিনেমার নায়িকা? এমন প্রশ্নের উত্তরে রাফি অপেক্ষা করতে বললেন। তার ভাষায়: ‘নায়িকাতে অবশ্যই চমক থাকবে। আপনারা হতাশ হবেন না।’

প্রি-প্রোডাকশন চলতে থাকা আরও একটি সিনেমার নাম ‘শের খান’। কপ ক্রিয়েশনের সঙ্গে এস কে ফিল্মসের যৌথ প্রয়াস এটি। পুলিশ-অ্যাকশন ঘরানার সিনেমাটি বড় আয়োজনের, বড় ক্যানভাসের। এটি নিয়ে বেশ আশাবাদী ঢালিউড ভাইজান।

এস কে ফিল্মস সূত্রের খবর, ফেব্রুয়ারিতে এ সিনেমার শুটিং হওয়ার কথা আছে। সে অনুযায়ী চলছে প্রি-প্রোডাকশনের কাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here