Home প্রধান খবর মির্জা ফখরুল-আব্বাসকে গ্রেফতার দেখালো ডিবি

মির্জা ফখরুল-আব্বাসকে গ্রেফতার দেখালো ডিবি

0
174

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ শুক্রবার (০৯ ডিসেম্বর) দুপুরে ডিবি প্রধান হারুন অর রশীদ এক ব্রিফিংয়ে এ কথা জানান। পল্টন থানার মামলায় তাদের আদালতে নেওয়া হচ্ছে বলেও জানান ডিবি প্রধান।

গত বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের ওপর হামলা-পরিকল্পনা-উসকানির অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

হারুন অর রশীদ বলেন, ‘আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিলাম। জিজ্ঞাসাবাদ শেষে ৮ তারিখের ঘটনায় তাদের নির্দেশদাতা হিসেবে গ্রেপ্তার করেছি।’

এর আগে ফখরুল ও আব্বাসকে বৃহস্পতিবার গভীর রাতে তাদের বাসা থেকে আটক করে ডিবি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘বৃহস্পতিবার রাত ৩টার পরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার উত্তরার বাসভবন থেকে এবং ৩টা ২০ মিনিটে মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here