Home বিনোদন নিয়মিত খেলা উপভোগ করি: মৌসুমী

নিয়মিত খেলা উপভোগ করি: মৌসুমী

0
235

ঢাকাই সিনেমার তারকা দম্পতি ওমর সানী-মৌসুমীর প্রিয় দল ব্রাজিল। তাদের পরিবারের প্রায় সবাই একই দলের সমর্থক। সেলেসাওদের প্রতিটি ম্যাচ দেখার আগে এই দম্পতির বিশেষ পরিকল্পনা থাকে।

এ প্রসঙ্গে মৌসুমী একটি গণমাধ্যমকে জানান, ‘ফুটবল বিশ্বকাপ এলে আমরা সবাই মিলে খেলা উপভোগ করি। এবারও তার ব্যত্যয় ঘটছে না। কিন্তু যে দলগুলো অতীতে ভালো খেলেছিল, এখন তাদের নিয়ে প্রেডিকশন করা যাচ্ছে না। প্রথম রাউন্ডে ব্রাজিল ক্যামেরুনের সঙ্গে হারায় খুব খারাপ লেগেছে। তবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ব্রাজিল দেখিয়ে দিয়েছে তারাই সেরা।’

তার প্রত্যাশা, এবারের বিশ্বকাপ ট্রফি ব্রাজিলের ঘরেই যাবে।

প্রিয়দর্শিনী বলেন, ‘ছোটবেলা থেকেই আমি ফুটবল খেলা পছন্দ করি। সে সময় থেকেই দলটিকে সমর্থক করি। শুটিংয়ে ব্যস্ত থাকলেও সময় করে খেলা দেখতাম।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here