খেলা দেখে রাজকে অভিনন্দন জানালেন পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত এবং জনপ্রিয় নায়িকা পরীমণি। বিভিন্ন সময়ে জন্ম দিয়েছেন নানা বিতর্ক। তবে সবকিছু পেছনে ফেলে এখন স্বামী সংসার নিয়ে সুখেই আছেন এই অভিনেত্রী।

অভিনয় স্বামী এবং সন্তানের পাশাপাশি ফুটবল খেলা পছন্দ করেন এই অভিনেত্রী। ফুটবলে তার প্রিয় দল ম্যারাদোনা-মেসির আর্জেন্টিনা। আর বিশ্বকাপ আসলে পরীর ফুটবল উন্মাদনা কয়েকগুণ বৃদ্ধিপায়।

তার প্রিয় খেলোয়াড় মেসির খেলা দেখতে তিনি কখনও ভুল করেননা। সমস্ত রাত জেগে তিনি খেলা দেখেন, তাকে সঙ্গদেন রাজ। আবার আর্জেন্টিনা খারাপ করলে পরীকে সান্তনা দিতে আর্জেন্টিনার জার্সিও পরতে দেখা গেছে রাজকে।

সোমবার মধ্যরাতে রাউন্ড অব সিক্সটিনের খেলা অনুষ্ঠিত হয় ব্রাজিল-কোরিয়ার। সেই খেলায় কোরিয়োর জালে গোল উৎসব করে নেইমারের ব্রাজিল। সরাসরি পৌঁছায় কোয়ার্টার ফাইনালে। ব্রাজিলের অসাধারণ নৈপুণ্যে পরী এবার ব্রাজিলের প্রশংসা করে পোস্ট দিয়েছেন সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

ব্রাজিলের প্রথমার্ধের অসাধারণ খেলা দেখে পরী লেখেন, ‘ওরেরহহ জোস’ এটা লেখার পর তিনি ব্রাজিলের পতাকার ইমোজি পোস্ট করেন। আর পাশাপাশি অভিনন্দন জানান তার স্বামী শরিফুল ইসলাম রাজকে। কারণ রাজের প্রিয় দল ব্রাজিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *