কাতার বিশ্বকাপের ফাইনালে ট্রফি উন্মোচন করবেন দীপিকা!

কাতারে অনুষ্ঠিত ‘ফিফা বিশ্বকাপ ২০২২’ এর ট্রফি উন্মোচন করবেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। ফিফার ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে এই কীর্তি গড়তে যাচ্ছেন তিনি। এর আগে এমন কৃতিত্ব আর কোনো অভিনেত্রীর নেই।

জানা গেছে, ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন এই বলিউড মেগা আইকন। সেদিন ফিফার সোনালী ট্রফিটি উন্মোচন করবেন ভারতের শীর্ষ এই অভিনেত্রী।

ফিফা অথবা দীপিকার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না থাকলেও বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম এই খবরটি প্রকাশ করেছে।

এর আগে কান ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের প্রতিনিধিত্ব করেছেন দীপিকা। জুরি বোর্ডের সদস্য ছিলেন। ফের বৈশ্বিক মঞ্চে আলো ছড়াবেন বাজিরাও মাস্তানির এই নায়িকা।

সেই ইতিহাসের জন্ম দিতে ভারত থেকে কাতার উড়ে যাচ্ছেন দীপিকা। এবারের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে প্রথম ভারতীয় তারকা হিসেবে পারফর্ম করার কথা ছিল নোরা ফাতেহির। যদিও বলিউডের এই সুন্দরীকে নাচতে দেখা যায়নি সেই অনুষ্ঠানে। কিন্তু মরুর বুকে এরপর ফিফা ফ্যান জোনে নজর কাড়েন তিনি।

তবে দীপিকা ছাড়িয়ে যাচ্ছেন নোরা ফাতেহীকেও। কেননা, ফাইনালে ভরা স্টেডিয়ামে তার হাত ধরেই উন্মোচিত হবে বিশ্বকাপের ট্রফি।

২০২৩ সালের জানুয়ারিতে মুক্তি পাবে দীপিকা অভিনীত সিনেমা ‘পাঠান’ মুক্তির অপেক্ষায় আছে। সেখানে তার বিপরীতে অভিনয় করবে শাহরুখ খান এবং জন আব্রাহাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *