নিরবের মতো বন্ধু পাওয়াটা কঠিন: শখ

দীর্ঘদিনের বন্ধুত্ব নিরব-শখ। ক্যারিয়ারে নিরবের কোনো বিরতি না হলেও শখ মাঝে বেশ কিছু বছর সংসার সন্তান নিয়ে বিরতি নিয়েছেন। তবে আবারও নিজের কাজ নিয়ে স্বচ্ছন্দ্যে ফিরেছেন শখ।

এর ভেতর একটি সরকারি অনুদানের ছবিতে নিরবের সাথে শখের কাস্টিং প্রায় ফাইনাল হয়ে গেলেও, শেষ অব্দি তা আর চুড়ান্ত হয়নি।

সম্প্রতি একটি ইভেন্টের রিহার্সেল শেষে ফ্রেমবন্দি হন নিরব-শখ জুটি।  পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তারা।

নিরব বলেন, ‘আমাদের একসাথেই বেড়ে ওঠা। তারকা জীবনের গল্পগুলোও আমার আর শখের প্রায় একই। আমি বরাবরই শখকে ওর কাজের ব্যাপারে খুব উত্সাহ দিয়ে থাকি। তবে এবারে ওর কামব্যাকটা সত্যিই আমাকে আনন্দিত করেছে। আমি চাই শখ ভাল কিছু সিনেমায় কাজ করুক। কারণ এখন বেশকিছু দারুণ গল্পের সিনেমার কাজ হচ্ছে। এখনকার গল্পনির্ভর চলচ্চিত্রে শখকে খুব প্রয়োজন।’

শখ বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে তো সবাই বন্ধু হয়না। কেউ কেউ হয়। সেদিক দিয়ে বলবো নিরবের মতো বন্ধু পাওয়াটা কঠিন। ও সবসময় আমার ভাল কিছু পরামর্শ দিয়েছে আমাকে। যা আমার ভবিষ্যতে কাজে লেগেছে খুব। একসাথে ইভেন্টের কাজ হলেও নতুন মুভি বা সিরিজে কাজ করতে চাই। এবং অবশ্যই ভাল গল্পের। দেখা যাক। সবকিছু ঠিকঠাক হলে অবশ্যই তেমন কাজ নিয়ে ফিরতে পারবো বলে মনে করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *