Home বিনোদন ভক্তদের দারুণ সুখবর দিলেন নিপুণ

ভক্তদের দারুণ সুখবর দিলেন নিপুণ

0
383

ঢাকাই সিনেমার আলোচিত নাম নিপুণ আক্তার। শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খানের সঙ্গে তার দ্বন্দ্ব সারাদেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে স্থান পেয়েছিল।

অবশেষে নয় মাসের আইনি লড়াইয়ের পর সাধারণ সম্পাদক পদে নিপুণকে দায়িত্ব পালনের পক্ষে রায় দিয়েছেন আদালত।

শিল্পী সমিতির দায়িত্ব পালনে ব্যস্ত থাকলেও নতুন এক সিনেমার খবর দিলেন নিপুণ। যেটি তিনি নিজেই তৈরি করবেন। আর এই সিনেমাটি হবে প্রতিবন্ধীদের নিয়ে।

সোমবার (৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানান নিপুণ। মূলত ইউএস অ্যাম্বাসির আমন্ত্রণে একটি অনুষ্ঠানে গিয়ে প্রতিবন্ধীদের নিয়ে নির্মিত সিনেমা দেখেই এই বোধদয় হয় নায়িকার।

নিপুণ তার পোস্টে লেখেন, ‘আজ ইউএস অ্যাম্বাসরি আমন্ত্রণে প্রতিবন্ধী ব্যক্তিদের উপর নির্মিত মুভিটি দেখে আমি সত্যিই আনন্দিত। ইনশাআল্লাহ প্রতিবন্ধী ব্যক্তিদের ওপর একটি মুভি আমিও বাংলাদেশে তৈরি করব। আর সেখানে প্রতিবন্ধী ব্যক্তিরাও অভিনয় করবেন।’

উল্লেখ্য, সবশেষ গত ১৬ সেপ্টেম্বর মুক্তি পায় নিপুণ অভিনীত সিনেমা ‘বীরত্ব’। সাইদুল ইসলাম রানা পরিচালিত সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন ও নবীন নায়িকা নিশাত নাওয়ার সালওয়া। এছাড়াও রয়েছেন ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, মনিরা মিঠু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here