বুবলীর বিষয়ে শাকিব খান নিশ্চুপ

বুবলীর একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল সম্প্রতি। কয়েকদিন আগে বুবলী নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন বিষয়টি।

কিন্তু সংবাদ সম্মেলন না করে রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ৪১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে কিছু বক্তব্য দিয়েছেন তিনি।

ভিডিওতে তিনি শাকিব খানের বিষয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। তার মধ্যে আছে শাকিব খানের সঙ্গে তার বিয়ে, যুক্তরাষ্ট্রে থাকাকালীন সময়ের কথা, সম্প্রতি নিজের জন্মদিনে পাওয়া নাকফুলের প্রসঙ্গ, অপু বিশ্বাসের প্রসঙ্গ ইত্যাদি।

ভিডিওর শেষে বুবলী তার সন্তান শেহজাদকে উদ্দেশ করে বলেন, ‘আমি এই কথাগুলো বলছি, না হলে ও হয়তো কখনও কোনো সময় ও (শেহজাদ খার বীর) প্রশ্ন করবে, মা তুমি তো কোনো কথা বলোনি কখনও।’

নিজের জায়গা থেকে আলোচিত বিষয়গুলো নিয়ে বুবলী তার অবস্থান পরিষ্কার করার চেষ্টা করলেও শাকিব খান নিশ্চুপ। তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। নানাভাবে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ধরা দিচ্ছেন না তিনি।

অনেকবার ফোন ও এসএমএস করে কথা বলতে চাওয়ার চেষ্টা করলেও কোনো সাড়া দেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *