Home বিনোদন জোর করে শারীরিক সম্পর্ক করতো স্বামী: বাঁধন

জোর করে শারীরিক সম্পর্ক করতো স্বামী: বাঁধন

0
372

‘রেহানা মরিয়ম নূর’, ‘খুফিয়া’, ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’-এমনই বেশ কিছু জনপ্রিয় সিনেমা-সিরিজের প্রধান চরিত্রে কাজ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

এই মুহূর্তে তিনি শুধু বাংলাদেশ নয় ভারতেও বেশ জনপ্রিয়। তবে এই অভিনেত্রীর জীবন খুব একটা রঙিন ছিল না। শ্বশুরবাড়িতে চূড়ান্ত অত্যাচারিত হতে হয়েছিল তাকে।

বিয়ের পর জোর করে বাঁধনের সঙ্গে শারীরিক সম্পর্কের চেষ্টা করতেন স্বামী। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন অভিনেত্রী।

তিনি বলেন, ‘আমার প্রাক্তন শ্বশুরবাড়ির লোকজন পড়াশোনা করতে দিত না। বন্ধুদের সঙ্গে যোগাযোগ পুরো ছিন্ন করে দিতে বাধ্য করে।’

তিনি আরও বলেন, ‘আমি মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম, এই ভাবেই হয়তো থাকতে হয়। অনেকেই উপদেশ দিয়েছিলেন, এই সব সমস্যার সমাধান হলো বাচ্চা। কিন্তু কাউকে বোঝাতে পারিনি, আমি বৈবাহিক ধর্ষণের শিকার।’

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাঁধনের ছবি মনোনীত হওয়ার পর থেকেই ইন্ডাস্ট্রিতে তার দাম আকাশছোঁয়া। কিন্তু শুরুটা এমন ছিল না। তাই সেই ভুল থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

স্বামীর সঙ্গে বাঁধনের বিচ্ছেদ হয়েছে অনেক আগেই। সব অশান্তির অবসান। মেয়েকে নিয়ে এখন বাঁধনের শান্তির সংসার। নতুন বছরে বলিউডে মুক্তি পাচ্ছে বাঁধন অভিনীত ‘খুফিয়া’ সিনেমা। এ ছাড়া তাকে ‘গুটি’ ওয়েব সিরিজেও দেখা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here