Home বিনোদন জয়ের জন্মদিনে বেবি বাম্পের ছবি প্রকাশের কারণ জানালেন বুবলী

জয়ের জন্মদিনে বেবি বাম্পের ছবি প্রকাশের কারণ জানালেন বুবলী

0
330

কয়েক দফা সংবাদ সম্মেলন করবেন বলে অবশেষে ঘরে বসে লাইভে এসে মুখ খুললেন চিত্রনায়িকা শবনম বুবলী। নিজের ফেসবুক থেকে দীর্ঘ এক ভিডিও বার্তায় তিনি শাকিব খানের সঙ্গে তার নিজের এবং অপু বিশ্বাসের সম্পর্ক নিয়ে কথা বলেছেন।

তিনি আরও জানিয়েছেন, শাকিবের বড় সন্তান জয়ের জন্মদিনে বেবি বাম্পের ছবি কেন প্রকাশ্যে আনলেন? ৪০ মিনিটেরও বেশি দীর্ঘ ভিডিওতে সেই কথাও খোলাসা করেছেন।

বুবলী বলেন, ‘জয়ের বিষয়ে আমি কতটা পজিটিভ তা শাকিব খান ও তার কাছের মানুষজন ভালো করেই জানেন। এমন কী জয় কোন স্কুলে পড়বে সে বিষয়েও আমি শাকিবকে সাজেস্ট করেছি। আপনারা অনেকেই বলছেন, জয়ের জন্মদিনে কেন আমার বেবি বাম্পের ছবি প্রকাশ করেছি। দেখুন আমি ওই ধরনের মানসিকতা থেকে ছবি প্রকাশ করিনি। সেটা করলে আমি গত বছরও করতে পারতাম। তখনও আমার সন্তান ছিল। তার আগের বছরও করতে পারতাম কারণ সেসময়ও আমার সন্তান ছিল। কিন্তু সেটা করিনি। জয়ের জন্মদিনকে উদ্দেশ্য করে আমি বেবি বাম্পের ছবি প্রকাশ করিনি। আমি ছবি প্রকাশ করেছি আমার আবেগের জায়গা থেকে।’

২৭ সেপ্টেম্ব) বুবলী নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করতেই নেট দুনিয়ায় শুরু হয় তোলপাড়। পরে ৩০ সেপ্টেম্বর গণমাধ্যমে তাদের সন্তানের ছবি প্রকাশ হয়। বুবলী ছবি প্রকাশ করে জানান তার সন্তানের পিতা শাকিব। নিজের ভেরিফায়েড ফেসবুক থেকে শাকিবও স্বীকার করে নেন সে কথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here