পাঁচ লাখের বেশি পারিশ্রমিক দিতে হবে, আমার কাছে টাকাটাই আসল: মিমি

টালিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি চটেছেন নিন্দুকদের ওপর। নিন্দুকদের উদ্দেশ করে মিমি বলেছেন, ‘তারা তো আমার সংসার চালায় না।’

হঠাৎ কেন এই অভিনেত্রী ক্ষেপে গেলেন, তা নিয়ে এখন সরগরম টালিপাড়া। বর্তমানে টালিপাড়া কিংবা রাজনৈতিক অঙ্গনের কোথাও দেখা যাচ্ছে না মিমিকে। তিনি ব্যস্ত সময় পার করছেন নিজের ইনস্টাগ্রামেই।

ইনস্টাগ্রামে ভিডিও কনটেন্ট তৈরি করেই মিমির এখন দিন কাটে। আর তাতেই নিন্দুকরা মিমিকে ট্রোল করতে শুরু করেছেন।

নিন্দুকরা কমেন্টে এই অভিনেত্রী সম্পর্কে কমেন্টস করে লেখেন, হাতে ছবি নেই, তাই সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামেই মজে রয়েছেন মিমি চক্রবর্তী।

এমন মন্তব্যে বেজায় চটেছেন এই সুন্দরী লাস্যময়ী অভিনেত্রী। নিন্দুকদের সমালোচনার জবাবে দিয়েছেন কড়া উত্তর।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায়, নিন্দুকের উদ্দেশে মিমি বলেন, ‘তারা তো আমার সংসার চালায় না। আমি বাঁচি আমার নিজের শর্তে।’ তাই নিন্দুকের এসব কথায় বিন্দুমাত্র যায় আসে না সাংসদ-কণ্ঠশিল্পী-অভিনেত্রী মিমি চক্রবর্তীর।

ওই সাক্ষাৎকারে আরও প্রশ্ন করা হয়, বর্তমানে আপনি অনেক বেছে কাজ করছেন, অভিনয়ের জন্য কেমন চিত্রনাট্য দেখছেন?

এর জবাবে মিমি বলেছেন, বাছাই করার আগে অবশ্যই গল্পটা ভালো করে দেখি। সেইসঙ্গে ছবিতে আমার চরিত্রটি কতটা মূল্যায়ন পাচ্ছে সেটাও দেখি।

এ ছাড়া আমার পারিশ্রমিকের বিষয়টাও দেখতে হয়। এটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ, এখন কেউ আমাকে পাঁচ লাখ টাকা দিয়ে সিনেমা করাতে পারবে না। অবশ্যই বেশি পারিশ্রমিক দিতে হবে।আমার বিপরীতে কে আছে সেটা আমার কাছে মোটেও গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে সিনেমার গল্প এবং টাকাটা আসল।

ইনস্টাগ্রাম ছাড়া আর কোথাও আপনাকে দেখা যায় না কেন? জানতে চাইলে মিমি বলেন, আমি আগে থেকেই বাড়িতে থাকতে বেশি পছন্দ করি। কাজের চেয়ে পরিবারকে সময় বেশি দেওয়া উচিত বলে মনে করেন তিনি। কাজ থাকলে কিংবা ঘুরতে গেলে বাসা থেকে বের হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *