Home বিনোদন নিজেকে ভেঙে আবার সাজাতে চাই: ইমন

নিজেকে ভেঙে আবার সাজাতে চাই: ইমন

0
164

নায়ক নয়, অভিনেতা হিসেবেই নিজের পরিচয় তুলে ধরতে চাই। ‘আগামীকাল’ ছবিতে অভিনয়ের সময় থেকে নিজেকে পুরোপুরি বদলে ফেলার চেষ্টা করেছি। ‘বীরত্ব’ ছবিতেও অভিনয় করেছি একই ভাবনা আর চ্যালেঞ্জ নিয়ে। তারকাখ্যাতির মোহে নয়, বরং শিল্পীসত্তাকে খুশি করতেই এ সিদ্ধান্ত। তাই অভিনয়ে নিজেকে ভেঙে নানারূপে নানা চরিত্রে তুলে ধরার চেষ্টা করছি।

নায়ক পরিচয়ের খোলস থেকে বেরিয়ে আসা নিয়ে এমন কথাই শোনালেন ইমন। এও জানালেন, চলচ্চিত্র অঙ্গনে ১৫ বছরের দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাঁর কাছে স্পষ্ট হয়েছে, জনপ্রিয়তা চিরস্থায়ী নয়।

শুধু ভালো কাজের মধ্য দিয়েই দর্শকমনে যুগের পর যুগ বেঁচে থাকা যায়। তাই জনপ্রিয়তার দৌড়ে অংশ নেওয়ার চেয়ে ভালো কাজ করে যাওয়াই মুখ্য। যে কারণে তিনি আগামীতে সে কাজগুলোই বেছে নিতে চান, যেখানে ধাঁচের গল্প আর নতুন সব চরিত্রে নিজেকে তুলে ধরার সুযোগ থাকবে।

ইমনের এই ভাবনা ও কাজের পরিকল্পনা শুনে এটা বুঝতে বাকি থাকে না যে, ‘বীরত্ব’ ছবির পর থেকে শুরু হয়েছে তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায়। যে অধ্যায়ের প্রতিটি পরতে পরতে তাঁকে নতুনভাবে আবিস্কারে সুযোগ পাবেন দর্শক।

ইমন বলেন, চরিত্রপ্রধান এবং ভালো গল্পের সিনেমায় কাজ করতে চাই। নিজেকে ভেঙে আবার সাজাতে চাই। ভালো নির্মাতার সঙ্গে কাজ করতে চাই। বিশেষ করে সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজ করতে পারলে অনেক কিছু শেখা যায়। সে জন্য সিনিয়রদের সঙ্গে মিশতে ও শিখতে চাই। কখনোই স্রোতের সঙ্গে তাল মিলিয়ে হারিয়ে যেতে চাই না।

তিনি বলেন, অভিনয় ছাড়া বিকল্প কিছু ভাবিনি। সিনেমা আমার প্রাণের সঙ্গে মিশে আছে। জীবনে কিছু করলে সিনেমা অভিনয়ের মাধ্যমেই করব। যতদিন বেঁচে আছি সিনেমার সঙ্গেই থাকব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here