কুদ্দুস বয়াতি। গ্রাম-বাংলার জনপ্রিয় শিল্পী তিনি। বেশ মজার মানুষও বটে। সম্প্রতি তিনি নিজেকে ফিট রাখতে ব্যায়ামাগারে গিয়ে ব্যায়াম শুরু করেছেন। সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে বলেন, অসুস্থতা থেকে সুস্থ হওয়ার পরে জিম করছি আমি।
মাঝে কিছুদিন অসুস্থ থাকায় সংগীতি নিয়মিত ছিলেন না। তবে নতুন বছরে শ্রোতাদের নতুন গানে মাতাবেন বলে সংবাদমাধ্যমকে জানান এই লোক সংগীতশিল্পী।
কুদ্দুস বয়াতি বলেন, আল্লাহর সঙ্গে আমার কথা আমি বঙ্গবন্ধুর আদর্শে আবার এই দেশে ফিরে আসব। তুমি আমাকে নিয়ে যাবা, ডিজিটাল করেছি আমি, আমি কি ডিজিটাল দেখতে পারব না? আমার কথা আল্লাহ শুনেছে।
লাল-সবুজের দেশের পতাকা মাথায় নিয়ে লোকসংগীতকে বিশ্বদরবারে তুলে ধরলেও রাষ্ট্রীয় কোনো পদক বা পুরস্কার জোটেনি এই শিল্পীর। তবে এ নিয়ে কোনো আক্ষেপ নেই তার।
কুদ্দুস বয়াতি বলেন, ‘আমাকে কে মূল্যায়ন করবে? আমাকে মূল্যায়ন করার মতো কেউ নেই। আল্লাহ আমাকে যে মূল্যায়ন করেছে তাতেই কোটি কোটি শুকরিয়া। দেশের জন্য যদি দু-একটি কথা বলতে পারি সেটাই আমার কাছে বড় কিছু।’
