আমার জীবন মেসির মতো, পেনাল্টিতেও গোল দিতে পারি না: তানহা তাসনিয়া

চলতি কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে খেলার প্রথমার্ধেই দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েও মিস করেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। তার স্পট কিকের শট ঠেকিয়ে দেন সেজেসনি, যা আর্জেন্টিনা সমর্থকদের হতাশ করেছে।

তেমনই একজন নতুন প্রজন্মের অভিনেত্রী তানহা তাসনিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তার হতাশার কথা। বৃহস্পতিবার বিকালে তিনি লেখেন, ‘আমার জীবন টাও মেসির মতো। পেনাল্টি পাই, কিন্তু গোল দিতে পারি না।’

উল্লেখ্য, বিশ্বকাপে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না আর্জেন্টিনার। ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ লড়াইয়ে শুরু থেকেই বল দখলের লড়াই থেকে আক্রমণ সব কিছুতেই পোলিশদের থেকে এগিয়ে ছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে প্রথমার্ধের লিওনেল মেসির পেনাল্টি ব্যর্থতায় গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই চিরচেনা আর্জেন্টাইনদের দেখা মিলে। ম্যাকঅ্যালিস্টার ও জুলিয়ান আলভারেজের গোলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাতিন আমেরিকার দেশটি। আর তাতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দাপটের সঙ্গে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা।

হারলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হতে পারে এমন সমীকরণে মাঠে নেমে শুরু থেকেই আগ্রাসী ফুটবল উপহার দেয় স্ক্যালোনির দল। ম্যাচে আর্জেন্টিনার বাধা হয়ে দাঁড়ান পোলিশ গোলরক্ষক ভয়চেক সেজনি। তার দক্ষতায় একাধিক গোল থেকে রক্ষা পায় পোল্যান্ড। যদিও শেষ পর্যন্ত দুই গোলে হারতে হয়েছে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *