তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে হামেশাই চলে কাটাছেঁড়া। ট্রোলারদের জবাব দিতে একেবারেই অভ্যস্ত নন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কিন্তু নায়িকার প্রেমজীবন নিয়ে চর্চা তো থামতেই চায় না। বছর তিনেক আগে ভালোবেসে তিন নম্বরবার বিয়ে করেছিলেন শ্রাবন্তী। পাত্র রোশন সিং। বছর ঘুরতে না ঘুরতেই আলাদা হন দু’জনে। এরপর মাস কয়েক যেতে না যেতেই ব্য়বসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের খবর চাউর হয়ে যায়।
মাস কয়েক আগেও শ্রাবন্তী-অভিরূপকে হামেশাই একসঙ্গে দেখা যেত টলিউডের নানান পার্টিতে। দুর্গাপুজোর সময়ও শ্রাবন্তীর হাত ধরে টলিউড তারকাদের ঘরোয়া পার্টিতে হাজির ছিলেন অভিরূপ।
এবার জানা যাচ্ছে শ্রাবন্তী-অভিরূপের সম্পর্কে নাকি ফাটল ধরেছে! প্রকাশ্যে পরস্পরককে ভালোবাসার কথা কোনওদিনই স্বীকার করেননি দুজনে। তবে একসঙ্গে হ্যাং আউট হোক বা দেশে-বিদেশে ছুটি কাটানো, শ্রাবন্তীর সঙ্গী অভিরূপ। সোশ্যাল মিডিয়াতে ‘ফ্যান-বয়’ অভিরূপ আর শ্রাবন্তীর কথোপকথনও সবার নজর কাড়ত। কিন্তু মাস কয়েক যেতে না যেতেই তাল কাটল!
শোনা যাচ্ছে, ব্রেক আপ হয়ে গিয়েছে শ্রাবন্তী-অভিরূপের। তবে কোনও তিক্ততা নয়, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি।
এই ব্যাপারে শ্রাবন্তীকে প্রশ্ন করা হলে তিনি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা একই আবাসনে থাকি। এখনও ভালো বন্ধু। কোনো বিচ্ছেদ হয়নি। অভিরূপের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমি।’
শ্রাবন্তীর প্রথম স্বামীর নাম রাজীব বিশ্বাস। তিনি পেশায় একজন চলচ্চিত্র পরিচালক। দীর্ঘদিন প্রেমের পর ২০০৩ সালে তারা বিয়ে করেন। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এই ঘরে ঝিনুক নামে একটি ছেলে সন্তান আছে শ্রাবন্তীর। সে এখন মায়ের সঙ্গে থাকে।
ওই বছরই মডেল কৃষাণ বিরাজের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শ্রাবন্তী। এক বছরও টেকেনি এই সংসার। এরপর দুই বছর বিরতি নিয়ে ২০১৯ সালে রোশন সিংকে বিয়ে করেন তিনি। বিয়ের এক বছর না যেতেই আলাদা হয়ে যান তারা।
