Home আলোচিত দীঘি নাচে পারদর্শী, একসঙ্গে কাজ করে বেশ আরাম পেয়েছি: ইমন

দীঘি নাচে পারদর্শী, একসঙ্গে কাজ করে বেশ আরাম পেয়েছি: ইমন

0
411

প্রার্থনা ফারদিন দীঘি শোবিজ অঙ্গনে পরিচিত এক মুখ। শিশুশিল্পী হিসেবে মিডিয়ায় তার পথচলা। ছোটবেলা থেকেই তারকা খ্যাতি পেয়েছেন। অনবদ্য অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এখন আর তিনি শিশুশিল্পী নেই। ইতোমধ্যে চিত্রনায়িকা হিসেবে অভিষেক হয়ে গেছে তার।

এবার দ্বিতীয়বারের মতো চিত্রনায়ক ইমনের সঙ্গে কাজ করলেন দীঘি। ‘হলদি মিক্সড’ নামে একটি মিউজিক্যাল ফিল্মে কাজ করেছেন তারা। হলুদের অনুষ্ঠানের ৯টি গানের অংশবিশেষ নিয়ে তৈরি হয়েছে পাঁচ মিনিটের ওই ম্যাশআপ মিউজিক্যাল ফিল্ম।

‘হলদি মিক্সড’ মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন সোহেল রাজ। তিনি জানান, মিউজিক্যাল ফিল্মটিতে হলুদের অনুষ্ঠানে মেয়ে ও ছেলেপক্ষের পরিবারের সদস্যদের মধ্যে আনন্দ, খুনসুটি ও হইচই ফুটে উঠেছে।

সুর মিলিয়ে ইমন বলেন, ‘এটি গল্পভিত্তিক মিউজিক্যাল ফিল্ম। একটি হলুদের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের মধ্যকার গল্প বলা হয়েছে এখানে।’

দীঘির প্রশংসা করে নায়ক বলেন, ‘দীঘি নাচে বেশ পারদর্শী। নাচের সঙ্গে ওর এক্সপ্রেশন দারুণ। ওর সঙ্গে কাজটি করে বেশ আরাম পেয়েছি।’

অভিনেতা আরও জানান, এই কাজটির আগে দীঘির সঙ্গে তার একটা সিনেমা করার কথা ছিল। কিন্তু কাজটি থেমে আছে। ফলে সিনেমায় এখনো দুজনের জুটি বাধা হয়নি।

দীঘির কাছে মিউজিক্যাল ফিল্মটি নতুন অভিজ্ঞতা। তিনি বলেন, ‘আগে মিউজিক ভিডিওতে কাজ করেছি। কিন্তু এ রকম বিয়ের হলুদের অনুষ্ঠানের সেট ফেলে, সাজিয়ে আগে কাজ করিনি। সিনেমার আদলেই শুটিং হয়েছে। হলুদবাড়ির আনন্দের মতো শুটিংয়েও বেশ মজা করেছি।’

উল্লেখ্য, এর আগে মিডিয়া এজেন্সি ‘ফিয়েমাস কমিউনিকেশন লিমিটেড’-এর কফি ওয়ান বিজ্ঞাপনচিত্রে জনপ্রিয় নায়ক ইমনের সঙ্গে কাজ করেছিলেন দীঘি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here