Home জাতীয় সমাবেশে খালেদা জিয়া যোগ দিলে আদালত ব্যবস্থা নেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

সমাবেশে খালেদা জিয়া যোগ দিলে আদালত ব্যবস্থা নেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

0
111

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি ১০ ডিসেম্বর দলটির ঢাকা বিভাগীয় সমাবেশে যোগ দেন, তাহলে আদালত ব্যবস্থা নেবেনবলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার (৩০ নভেম্বর) রাজারবাগে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের বার্ষিক প্রশিক্ষণ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাবেশের নামে তারা (বিএনপি) যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করে, তাহলে ভুল করবে। সুন্দর পরিবেশের জন্যই তাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।

এ সময় তিনি জানান, বিএনপি দু’টি জায়গার কথা বলেছে— সোহরাওয়ার্দী ও মানিক মিয়া এভিনিউয়ে (সংসদ ভবনের সামনে)। তাদের দাবির বিষয়টি লক্ষ্য রেখেই সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল বুধবার ২৬টি শর্তে আগামী ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। কিন্তু নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সামনেই সমাবেশ করতে অনড় অবস্থানে বিএনপি।

সমাবেশে কয়েক লাখ লোকসমাগম ঘটাতে মরিয়া দলটি। এজন্য প্রতিদিনই চলছে প্রস্তুতি সভা, মতবিনিময় ও ঘরোয়া বৈঠক। গঠন করা হয়েছে ব্যবস্থাপনা, অভ্যর্থনা, প্রচারসহ সাতটি উপকমিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here