Home ফিচার করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ

করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ

0
313

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকার চতুর্থ ডোজ প্রয়োগের সুপারিশ করেছে সরকারের কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বুধবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কারিগরি কমিটি প্রথম ধাপে সম্মুখ সারির যোদ্ধা, ষাটোর্ধ্ব ব্যক্তি ও গর্ভবতীদের করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছে। সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে শিগগিরই কার্যক্রম শুরু করবে।

শামসুল হক বলেন, আমরা সারা দেশে ১ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত বিশেষ ক্যাম্পেইনে দ্বিতীয় ও বুস্টার ডোজ কার্যক্রম শুরু করতে যাচ্ছি। এ উপলক্ষে টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯০ লাখ ডোজ। ক্যাম্পেইনে মোট ১৭ হাজার ১১৬টি টিম কাজ করবে।

তিনি আরও বলেন, টিকা দেয়ার জন্য পর্যাপ্ত টিকা আছে। এখন পর্যন্ত ৮৭ ভাগ মানুষ টিকার ১ম ডোজ পেয়েছে, ৭৩ ভাগ মানুষ দ্বিতীয় ডোজ পেয়েছে, আর বুস্টার ডোজ পেয়েছে ৫২ ভাগ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here