Home জলবায়ু ও পরিবেশ তাপমাত্রা নামলো ১২.৬ ডিগ্রিতে

তাপমাত্রা নামলো ১২.৬ ডিগ্রিতে

0
521

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায়। বুধবার (৩০ নভেম্বর) স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।

গতকালও সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে তেঁতুলিয়ায়।

বুধবার (৩০ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাঙামাটিতে ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আজও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া আগামী তিনদিনের মধ্যে দেশের আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আপাতত এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here