Home বিনোদন এবার তেলের বিজ্ঞাপনে অপু বিশ্বাস

এবার তেলের বিজ্ঞাপনে অপু বিশ্বাস

0
572

এক দশকের বেশি সময়ে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসাসফল সিনেমা। এবার নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন অপু।

সোমবার (২৮ নভেম্বর) রাজধানীর গুলশান ও বাংলামোটরের একটি অফিসে প্রসাধনী প্রতিষ্ঠান ন্যাচার কেয়ারের তেলের বিজ্ঞাপন চিত্রে দৃশ্যধারণ করা হয়।

মুস্তফা তারিক হাদীর পরিচালনায় এতে আরো মডেল হয়েছেন সজিব, মৌরি, আনিকা, মাহিন, সীমান্ত, কলকাতার মডেল দীপান্বিতা।

এসময় ন্যাচার কেয়ারের চেয়ারম্যান কামরুন্নাহার মজুমদার নোভা এবং প্রতিষ্ঠাতা ও সিইও সৈয়দ তাহমিদ উপস্থিত ছিলেন।

অপু বিশ্বাস বলেন, সিনেমার বাইরেও বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি। কয়েকদিন আগে ‘লাল শাড়ী’ সিনেমার একটানা শুটিং করেছি। এর মধ্যে কয়েকটি কাজ জমে গেছে। সেগুলো একটা একটা করে শেষ করেছি। ন্যাচার কেয়ার ওয়েলের ওভিসির জন্য আগেই শিডিউল দেয়া ছিলো। খুব সুন্দরভাবে কাজটি হয়েছে।’

সৈয়দ তাহমিদ বলেন, ন্যাচার কেয়ার ওয়েলের ওভিসির সঙ্গে অনেক আগেই যুক্ত হয়েছেন অপু বিশ্বাস। ওভিসির কাজ সম্পন্ন হয়েছে। খুব শিগগির এটি প্রচার শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here