মেক্সিকোর নীল সমুদ্রে হলদে তানজিন তিশা

ছোট পর্দার জনপ্রিয় টিভি অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের শুরু থেকে এখন পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন। তবে শুরুর তিশার সঙ্গে এখনকার তিশার মধ্যে পার্থক্য বিস্তর। অভিনয়ে সময় যত গড়িয়েছে এ অভিনেত্রী হয়েছেন আরও পরিণত।

শুরুর দিকে একই ধরনের চরিত্রেই তাকে দেখা গেলেও গত দুই বছর ধরে অন্য এক তিশাকে দর্শক আবিষ্কার করতে পেরেছেন। আর অভিনেত্রী হিসেবেও এই সময়ে তিশা নিজেকে ভেঙেচুরে দর্শকদের সামনে উপস্থাপিত করেছেন। বদলে যাওয়া এ তিশার জন্যই যেন অপেক্ষায় ছিলেন দর্শক। পরিচালকরাও তার সঙ্গে কাজ করতে বেশ আগ্রহী। আপাতত অভিনেত্রী আছেন শুটিং থেকে বিরতিতে।

ভ্রমণপ্রিয় এই তারকা সুযোগ পেলেই ঘুরে বেড়ান এ দেশ থেকে অন্য দেশে। যার ছবি তিনি ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করে থাকেন।

তানজিন তিশা সম্প্রতি তার ইনস্টায় বেশ কিছু ছবি শেয়ার করেছেন। যার লোকেশন উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। কিছুদিন আগে সেখানে তিনি ঘুরতে যান। উপভোগ করেন মেক্সিকান খাবার ও নিজেকে ছড়িয়ে দেন সেখানকার প্রকৃতির সঙ্গে। যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

ছবিতে তাকে দেখা যায় মেক্সিকোর কানকুন সমুদ্রপাড়ে হলুদ রঙের গাউন পরে আছেন। এ সময় তার চোখে সানগ্লাস আর মাথায় ছিল মেক্সিকান ঐতিহ্যবাহী হ্যাট। সাগরের নীলরঙা পানি আর হলুদ গাউনে অসম্ভব সৌন্দর্য ছড়িয়ে দেওয়া তানজিন ক্যাপশনে শুধু একটি বিচের ইমোজি দেন। তিনি যে পরিবেশটি মন ভরে উপভোগ করেছেন এটাই তার প্রমাণ।

এদিকে তার ছবিটি যে ভক্তদের মন কেড়েছে তা লক্ষ করা যায় মন্তব্য বক্সে। সেখানে লিখিত মন্তব্যের চেয়ে ভালোবাসার ইমোজিই ছিল বেশি।

এর আগে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা ও তাসনিয়া ফারিণকে এক ফ্রেমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঘুরে বেড়াতে দেখা যায়। সেখান থেকেই তারা তিনজন মেক্সিকো যান। যুক্তরাষ্ট্র থেকে তাদের সফর শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *