আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেই বিয়ে করবেন কচি খন্দকার!

কাতার বিশ্বকাপ নিয়ে যখন পুরো বিশ্ব আছে ফুটবল উন্মাদনায় তখন আর বাদ যাবে কেনো ‘চিরকুমার’-এর সদস্যরা। এনটিভির আলোচিত ধারাবাহিক নাটকটিতে এবার শুরু হয়েছে ফুটবল উন্মাদনা।

আর্জেন্টিনার সমর্থক কচি খন্দকার নতুন করে যুক্ত হয়েছেন নাটকটিতে। নাটকের গল্পেও একজন আর্জেন্টিনার অন্ধ ভক্ত হিসেবে দেখা যাবে এই অভিনেতাকে। তার চরিত্রটির নাম পাকা মন্ডল। তিনি একজন আর্জেন্টিনার ফুটবল ভক্ত। পণ করেছেন আর্জেন্টিনা যে বছর বিশ্বকাপ জিতবে সে বছর বিয়ে করবেন তিনি। এখনো চিরকুমার রয়ে গেছেন। আর্জেন্টিনা আর জিতেনা তার বিয়েও করা হয় না।

নাটকে ব্রাজিল সমর্থক হিসেবে দেখা যাবে বাপ্পী আশরাফকে। জিনি গ্রামের মাঠে সাতার কাপ নামে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে খেলার আয়োজন করেন।

পরিচালক তুহিন হোসেন জানান, ২৮ নভেম্বর থেকে চিকু সংঘে ফুটবল বিশ্বকাপের আমেজ শুরু হয়েছে। নাটকটির নতুন পর্বগুলোতে থাকছে ফুটবল উন্মাদনাকে ঘিরে মজার গল্প।

গোলাম রাব্বানীর রচনায় নাটকটিতে অভিনয় করছেন, সালাহউদ্দিন লাভলু, মারজুক রাসেল ও শরাফ আহমেদ জীবন, আরশ খান, ফারিয়া শাহরিন, নাইমা আলম মাহা, অনিক, শহিদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদারসহ অনেকে।

প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে নাটকটি এনটিভিতে প্রচার হচ্ছে। পরে পাওয়া যাচ্ছে ইউটিউবেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *