Home ফিচার রাঘববোয়াল রেখে চুনোপুঁটি ধরায় ব্যস্ত দুদক: হাইকোর্ট

রাঘববোয়াল রেখে চুনোপুঁটি ধরায় ব্যস্ত দুদক: হাইকোর্ট

0
301

ঢাকা: হাইকোর্ট বলেছেন, ঋণখেলাপিরা আইনের চেয়ে শক্তিশালী নয়। তাহলে ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন। হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে খেলাপি হচ্ছে, আপনারা ধরছেন না কেন?

রোববার (২৭ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ দুর্নীতি দমন কমিশনকে (দুদক) উদ্দেশ করে এসব কথা বলেন।

শাহজালাল ইসলামী ব্যাংক থেকে বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির মামলায় ব্যাংকটির সাবেক কর্মকর্তা এ এস এম হাসানুল কবিরের জামিন বাতিল চেয়ে আবেদনের শুনানির সময় আদালত এ মন্তব্য করেন।

দুদক রাঘববোয়ালদের নয়, শুধু চুনোপুঁটিদের ধরতে ব্যস্ত বলে মন্তব্য করে হাইকোর্ট আরও বলেন, যারা বড় বড় ঋণখেলাপি তারা কি বিচারের ঊর্ধ্বে থাকবে? যারা অর্থশালী তারা কি ধরাছোঁয়ার বাইরে থাকবে?

২০১৩ সালে শাহজালাল ইসলামী ব্যাংক থেকে বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতি মামলা হয়। কিন্তু এতোদিনে মামলাটির তদন্ত শেষ না হওয়ায় আদালত অসন্তোষ প্রকাশ করেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী এম এ আজিজ খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here