শাকিব খান এখন বারুদ আর তার সাবেক স্ত্রী অপু এবং বুবলী যেন বোমা। তাপ লাগলেই ফাটছেন যখন তখন। জন্মদিন উপলক্ষে শাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পাওয়ার কথা সংবাদমাধ্যমে জানানোর পরই যেন বিপাকে পড়েন অভিনেত্রী শবনম বুবলী।
অভিনেত্রী অপু বিশ্বাস সংবাদের লিংকটি ব্যক্তিগত ফেসবুকে শেয়ার করে কারো নাম উল্লেখ না করে একটি স্ট্যাটাস দেন। তারপর ধারাবাহিকভাবে যেন যুদ্ধে জড়িয়ে পড়েন দুই অভিনেত্রী। তবে তারা কেউ কারো নাম উল্লেখ করেননি তাদের পোস্টে।
সম্প্রতি বুবলী বলেছেন, শাকিব খান এবং তার মাঝে তৃতীয় একজন হঠাৎ করেই ঢুকে গেছেন। এমন জবাবের উত্তর দিতে গিয়ে নায়িকা অপু বিশ্বাস এক গণমাধ্যমে বলেছেন, তিনি কি সরাসরি আমার নাম বলেছেন? যাই হোক, এসব শুনে আমার হাসি পাচ্ছে। কে তৃতীয় পক্ষ, কে প্রথম পক্ষ, আরেকটু পরিষ্কার করা দরকার ছিল। তার প্রতিটি বক্তব্যই আমার কাছে হাস্যকর মনে হয়।
তিনি আরও বলেন, এসবের কারণে সাধারণ মানুষ আমাদের নিয়ে কী ভাববেন? এভাবে চলতে থাকলে আমাদের প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসার জায়গা উঠে যাবে।
অপু বলেন, আমি তো আর অন্যের মতো কোনো প্রতিবাদ করছি না। কোনো মিথ্যাচার করছি না। আর আমার সঙ্গে এটি যায়ও না। আমি একজন মানুষ, আমি একজন অভিনেত্রী- এসব দিয়েই আমার ব্যক্তিত্ব প্রকাশ করি। কোনো মনগড়া কথা বলে সেই ব্যক্তিত্ব আমি নষ্ট করব না।
শাকিবের ভাষ্য, অপু বিশ্বাস ও বুবলী দুজনই এখন আমার কাছে অতীত। তাদের সঙ্গে কোনো অবস্থায় আমার সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, আমার ব্যাপারটা সবাই জানেন। আর শাকিব খান সব ক্লিয়ার করে দিয়েছেন। তারপরেও তিনি (বুবলী) এত জাহির করছেন কেন?
