Home জাতীয় ঋতু পরিবর্তনের সঙ্গে মানুষের মনও বদলে যায়: প্রধানমন্ত্রী

ঋতু পরিবর্তনের সঙ্গে মানুষের মনও বদলে যায়: প্রধানমন্ত্রী

0
340

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মনও বদলে যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ৫ম জাতীয় সম্মেলনে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশে দুই মাস পরপর ঋতু পরিবর্তন হয়। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মনও পরিবর্তন হয়। আপনি যদি তাদের চাহিদা পূরণ করতে না পারেন তাহলে আজকে যা সমর্থন পাচ্ছেন তা থাকবে না। তাই সর্বদাই মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি।

প্রধান অতিথির বক্তব্যে সরকারপ্রধান বলেন, বাংলাদেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা করে দিয়েছিলাম। এখন প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি। আমাদের দেশে মাতৃমৃত্যুহার, শিশুমৃত্যুহার বেশি ছিল। মাতৃমৃত্যু কমানোর জন্য বিনা পয়সায় ওষুধ দেওয়া হচ্ছে।

সব বিভাগে পর্যায়ক্রমে মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে বলেও অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী। এছাড়া জেলায় জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কথাও বলেন সরকারপ্রধান।

কিছু লোক দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা রাখতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের কিছু ধনী লোক সর্দি-কাশি হলেই বিদেশে চলে যায়। করোনার সময় তারা বিদেশে যেতে না পেরে বাধ্য হয়েই দেশে চিকিৎসা নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here