Home বিনোদন শাকিব কেন অস্বীকার করল মাথায় আসছে না: বুবলী

শাকিব কেন অস্বীকার করল মাথায় আসছে না: বুবলী

0
926

এক হিরার নাকফুল নিয়ে অপু-বুবলীর মধ্যে যা হলো তা কারও অজানা নয়। এবার এই কলহে যোগ দিয়েছেন দুই নায়িকার সন্তানের বাবা শাকিব খান।

শুরুতেই তিনি জানিয়েছেন, ডায়মন্ডের কোনো নাকফুল বুবলীকে তিনি উপহার দেননি। সেইসঙ্গে শাকিব আরও জানিয়েছেন, বুবলীর সঙ্গে তার সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই। শাকিবের এমন বক্তব্য মেনে নিতে পারছেন না বুবলী।

বুবলী বলেন, ‘শাকিবের বিবৃতি আমার জন্যে অপমানজনক। শাকিব কেন অস্বীকার করল তা মাথায় আসছে না। উপহারের বিষয়টি তো চার-পাঁচ দিন আগের, এতদিন পরে এসে কেন অস্বীকার করল, কী ভেবে, কী পরিকল্পনা করে এসব বলল, বুঝলাম না।’

উল্লেখ্য, গত রোববার জন্মদিনে চিত্রনায়ক শাকিব খানের থেকে হীরার নাকফুল উপহার পেয়েছিলেন বুবলী। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে হীরার নাকফুল পাওয়ার বিষয়ে জানিয়েছিলেন বুবলী নিজেই।

কিন্তু শাকিব খান বললেন উল্টো কথা। গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে শাকিব খান দাবি করেছেন, বুবলীকে তিনি নাকফুল দেননি। এমনকি তার সঙ্গে কোনো যোগাযোগই নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here