Home আলোচিত ছেলেকে নিয়ে ঢাকা ছাড়লেন রাজ-পরীমণি!

ছেলেকে নিয়ে ঢাকা ছাড়লেন রাজ-পরীমণি!

0
346
ফাইল ফটো

ঢালিউডের অন্যতম জনপ্রিয় তারকা শরীফুল ইসলাম রাজ এবং পরীমণি। তিন মাসের বেশি হলো তাদের কোল জুড়ে এসেছে পুত্র সন্তান ‘রাজ্য‘। তার জন্মের পর এখনও ঘুরতে যাওয়া হয়নি এই দম্পতির। বিভিন্ন সময় নানা আলোচনা-সমালোচনায় মুখর থাকেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। তবে এবার এসব থেকে বেরিয়ে অবকাশ যাপনে বেরিয়েছেন তারা।

এবার কাজের চাপ কম থাকায় ছেলেকে নিয়ে ঢাকা ছাড়লেন এই তারকা দম্পতি। ‘তাদের অবকাশ যাপনের ব্যাপারে গণমাধ্যমের সাথে কথা হয় এই নায়িকার। তিনি জানান, ছেলের জন্মের পর কোথাও যাওয়া হয়নি। এবার তাই রাজ্যকে নিয়ে অ্যাডভেঞ্চারে বের হলাম। এটা রাজ্যর প্রথম ঘুরতে যাওয়া’।

তবে, ঢাকার বাইরে অবকাশ যাপনে গেলেও কোথায় ঘুরতে গেলেন সেটা জানাননি তিনি। ঘুরতে যাওয়া উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ছবিও শেয়ার করেছেন ভক্তদের জন্য।

সেখানে দেখা যাচ্ছে রাজ্যকে একটি ফুল সজ্জিত বিছানায় শুয়ে থাকতে। রাজ্য আসবে বলে পুরো বিছানা ফুল দিয়ে সাজিয়ে রেখেছে রিসোর্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here