অফিসের কাজে কয়েক দিন চূড়ান্ত ধকল গেছে: মিথিলা

বাংলাদেশের জনপ্রিয় নায়িকা রাফিয়াদ রশিদ মিথিলা আর কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বিয়ে হয়েছে তিন বছর হলো। সম্প্রতি দুই তারকার হেঁয়ালি ভরা পোস্ট উসকে দিয়েছে নতুন জল্পনা।

কিছুদিন আগে ভালোবাসার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে একটি পোস্টে মিথিলা লেখেন, ‘প্রকৃত প্রেম কীভাবে বোঝা সম্ভব? প্রেমে কি ন্যায় হয়? ভালোবাসা যে সত্যিই নেই, তা বোঝার জন্য কতটা পথ হাঁটতে হয়?’

অন্যদিকে সৃজিতও সামাজিক মাধ্যমে মার্কিন গায়ক বব ডিলানের লেখা ‘ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা’ গানের কয়েকটি লাইন লেখেন। ‘দেয়ার ইজ? নো নিড ফর অ্যাঙ্গার, দেয়ার ইজ? নো নিড ফর ব্লেম।’

সমুদ্রসৈকতে দিগন্তের দিকে তাকিয়ে সৃজিত। আঁকড়ে ধরে রয়েছেন এক মৃতপ্রায় গাছের ডাল। সৃজিত যে গানটির লাইন শেয়ার করেছেন নিঃসন্দেহে বিচ্ছেদের, বিষাদের গান। তা হলে কি গানের কথার মাধ্যমে তিনি পরোক্ষভাবে অন্য ইঙ্গিত দিতে চেয়েছেন! নায়িকা-পরিচালকের সম্পর্ক ঘিরে তৈরি হয়েছিল নানা প্রশ্ন।

যদিও ইতোমধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন মিথিলা। এই অভিনেত্রী জানিয়েছেন, তারা ভালো ও সুখেই আছেন। তবুও যেন গুঞ্জন থামছে না। এবার বিষয়টি নিয়ে স্পষ্ট কথা বললেন মিথিলা।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারকে মিথিলা বলেন, এই শেষ কয়েক দিন অফিসের কাজে চূড়ান্ত ধকল গিয়েছে। আচমকাই দেখলাম অনেকে মেসেজ করছে। আরে ওটা আমার এমনি একটা ফটোশুটের ছবি, তাতে মনে হল এই লেখাটা ভালো যাবে। আর তাছাড়া সৃজিত যে বব ডিলানের গানটি দিয়েছিল, ওটা আমার আর সৃজিত দু’জনেরই প্রিয় গান।

মিথিলা আরো বলেন, এই বছরটা আমার আর ওর (সৃজিত) বাইরেই কেটে গেল। যখন আমি কলকাতা আসি, সৃজিতকে ছাড়া বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। সুতরাং এসব কথায় কান দেওয়ার আমার কোনো সময়ই নেই।

এই মুহূর্তে অফিসের কাজে ব্যস্ত আছেন মিথিলা। সঙ্গে আছে অভিনয়ের ব্যস্ততাও। কলকাতায়ও মুক্তির অপেক্ষায় তার আছে তার ‘মায়া’ সিনেমাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *