পরীমণির জন্য আর্জেন্টিনার জার্সি পরলেন শরিফুল রাজ

দেশের আলোচিত অভিনেত্রী পরীমনি। আগে থেকেই আকাশী-নীল জার্সিধারী আর্জেন্টিনার সমর্থক তিনি। যখন একা ছিলেন, নিজের পছন্দের দল নিয়েই ছিল তার সব উন্মাদনা।

এক বছর হলো বিয়ে হয়েছে পরীর। বিয়ের পর যেন নিজে ঘরেই ঢুকে গেছে প্রতিদ্বন্দ্বী। কারণ, পরীর স্বামী অভিনেতা শরিফুল রাজ ব্রাজিলের সমর্থক।

শুরু হয়ে গেছে গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ। একে ঘিরে দেশের ফুটবল প্রেমীদের উত্তেজনার শেষ নেই। তর্কের মাঠে ব্রাজিল-আর্জেন্টিনা হয়ে উঠছে কঠিন প্রতিপক্ষ। চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার এ দুই সমর্থক এবার দম্পতি হয়ে আছেন একই ছাদের নিচে। বাকযুদ্ধে জড়াচ্ছেন মাঝে মাঝেই।

এদিকে আজ কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে জয় পেয়েছে সৌদি আরব। মেসিদের এমন পিছিয়ে পড়া দেখে রীতিমতো হতাশ আর্জেন্টিনার সমর্থকরা।

তবে আর্জেন্টিনার বিপক্ষে জয় পেয়ে সৌদি আরবের সমর্থকরা যতটা না উচ্ছ্বসিত তার চেয়ে বেশি উচ্ছ্বসিত এদেশের ব্রাজিল সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা।

যদিও ব্যতিক্রম দেখা গেল অভিনেতা শরিফুল রাজকে। তিনি দুঃখর দুঃখ কমাতে গায়ে জড়িয়েছেন আর্জেন্টিনার জার্সি। মঙ্গলবার রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন পরীমণি।

রাজের ছবি দিয়ে স্ট্যাটাসে তিনি লেখেন, উনি ব্রাজিল সাপোর্টার মানে ঘোর ব্রাজিল যাকে বলে। কিন্তু সে আজ আমার দুঃখ কমাতে আর্জেন্টিনার জার্সি পরে ফেলছে! কেমনডা লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *