ঐতিহাসিক জয়ের পর সিজদা দিলেন সৌদি যুবরাজ

বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমক সৃষ্টি করেছে সৌদি আরব। জয়ের পর সৌদির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমানের প্রতিক্রিয়া জানানোর ছবি সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে জয়ের পর সেজদায় লুটিয়ে পড়েছেন তিনি।

সৌদি গেজেটের প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, কয়েকজনের সঙ্গে এক রুমে খেলা দেখছেন বিন সালমান। সৌদি জয় পেতেই বিন সালমান এবং আরেকজন সেজদা দিচ্ছেন। এছাড়া তাকে খুব খুশি দেখাচ্ছে।

আরেকটি ছবিতে দেখা যাচ্ছে সৌদির জয় নিশ্চিত হতেই পাশে থাকা ব্যক্তিদের উল্লাসে জড়িয়ে ধরছেন বিন সালমান।

জয়ের পর কাতারে এবং সৌদি আরবজুড়ে উল্লাসে মেতেছে সৌদিরা। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে আরব বিশ্বে। যার ফলে এই উল্লাস ভিন্ন মাত্রা যোগ করেছে।

সৌদি আরবে ও কাতারের লুসাইল স্টেডিয়ামের গ্যালারিতে উল্লাসরত সৌদিদের ছবি ও ভিডিও প্রকাশ করেছে সংবাদমাধ্যমগুলো।

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মেসিদের বিপক্ষে ১-২ গোলের জয় পেয়েছে সালেহ আলশেহরি-সালেম আলদাওসারিরা। ম্যাচ চলাকালীন গ্যালারিতে বসে সৌদিকে সমর্থন করেছেন কাতারের আমিরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *