Home বিনোদন বুবলীকে শাকিবের ‘নাকফুল’ উপহার, অপু বিশ্বাস বললেন, ‘কি যে মজা’

বুবলীকে শাকিবের ‘নাকফুল’ উপহার, অপু বিশ্বাস বললেন, ‘কি যে মজা’

0
284

অভিনেত্রী শবনম বুবলীর জন্মদিন ছিল গত ২০ নভেম্বর। সংবাদ উপস্থাপিকা থেকে বড় পর্দায় অভিষেক তার। ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা করেন। এতে তার সঙ্গে ছিলেন শাকিব খান। প্রথম সিনেমায় সফলতা পাওয়ায় পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি বুবলীকে।

বুবলী জন্মদিনে একটি গণমাধ্যমকে জানান, এবার জন্মদিন উপলক্ষে ছেলে শেহজাদ খান বীরের বাবার কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন তিনি।

অভিনেত্রী জানান, গত সপ্তাহে উপহার দিয়েছেন শাকিব খান। তবে উপহারটি কি, তা আগে জানতেন না তিনি। খোলার পরে যখন নাকফুল দেখেন, তখন চোখে পানি এসেছিল তার। সেটি হাতে নিয়ে আবেগপ্রবণও হয়েছিলেন। এমনকি এই উপহারকে অন্যরকম ভালোবাসার বহিঃপ্রকাশ বলেও মনে করেন বলে জানান নায়িকা।

প্রসঙ্গত শাকিব খান ব্যক্তিজীবনে দুই সন্তানের বাবা। প্রথম ছেলে আব্রাম খান জয়, তার মা ঢালিউড ক্যুইন অপু বিশ্বাস এবং দ্বিতীয় ছেলে শেহজাদ খান বীর, তার মা অভিনেত্রী বুবলী। এছাড়া অভিনেতা ২০১৭ সালের ২২ নভেম্বর অপু বিশ্বাসকে তালাকের জন্য আবেদন করেন। পরে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তালাক হয় এই তারকা দম্পতির।

এদিকে শাকিব খানের কাছ থেকে জন্মদিন উপলক্ষে উপহার পেলেন বুবলী—শিরোনামে খবর প্রকাশ হয় সংবাদমাধ্যমে। বিষয়টি সাধারণ পাঠকের মতো তারকাদেরও চোখে পড়ে। এমনকি শাকিব খানের প্রথম ছেলে আব্রাম খান জয়ের মা অপু বিশ্বাসেরও দৃষ্টিগোচর হয়। সংবাদটি সোশ্যালে শেয়ার করেছেন এই নায়িকা।

মঙ্গলবার (২২ নভেম্বর) অপু বিশ্বাস ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে সংবাদের লিংকটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘কী যে মজা’। আর এর আগে জুড়ে দিয়েছেন দশটি হাসির ইমোজি।

যা নিয়ে মন্তব্যের ঘরে বুবলীকে নিয়ে নানা কথা বলছেন শুভাকাঙ্ক্ষীরা। তবে সেখানে কারো মন্তব্যে সাড়া দেননি অপু বিশ্বাস।

এদিকে নাকফুল দেয়ার বিষয়ে শাকিব খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। শাকিব খান তার ফেসবুক পেজে বুবলীর জন্মদিন নিয়েও কোনো পোস্ট দেননি। শাকিব খানের ঘনিষ্ঠজনদের সঙ্গে আলাপ করলে জানা যায়, নাকফুল দেওয়ার বিষয়ে তারা কিছুই জানেন না। এমনকি শাকিব খানের সঙ্গে বুবলীর দেখা হয়নি বলেও জানান তারা।

শাকিব খানের সঙ্গে বুবলীর সম্পর্ক নিয়ে বেশ জলঘোলা হয়েছে। তাদের বৈবাহিক সম্পর্ক টিকে আছে কিনা তা নিয়েও দেখা দিয়েছে সন্দেহ। যদিও বুবলী একাধিবার শাকিবকে নিয়ে পোস্ট করে প্রমাণ করার চেষ্টা করছেন- সবকিছু ঠিক আছে। যদিও কোনো পোস্টেই বুবলী দুজনের সাম্প্রতিক সময়ের কোনো ছবি আপ করেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here