দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। অভিনয়ে নিয়মিত না হলেও ভালো গল্প আর চরিত্র পেলে কাজ করেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ‘রং-বাজার’ নামে একটি সিনেমায় নাম লিখিয়েছেন তিনি।
রাশীদ পলাশ পরিচালিত এ সিনেমায় অভিনয় করছেন পিয়া। গত এক সপ্তাহ ধরে রাজবাড়ির দৌলতদিয়া যৌনপল্লীতে চলছে সিনেমাটির শুটিং। ‘রং-বাজার’ টিমের সঙ্গে বর্তমানে দেশের বৃহতম এ যৌনপল্লীতে অবস্থান করছেন প্রিয়া।
অভিনেত্রী বলেন, এই ছবিতে কাজ করতে এসে নতুন এক জগৎকে চিনছি। বিশেষ করে শুটিংয়ের প্রয়োজনে দৌলতদিয়া যৌনপল্লিতে এই প্রথম আসা। বলতে গেলে এখানে কাজের অভিজ্ঞতা একেবারেই আলাদা। এখানকার মানুষদের খুব কাছ থেকে দেখছি, যে অনুভূতি ভাষায় প্রকাশের নয়। বাইরে অনেক কিছু শোনা যায়। কিন্তু বাস্তবে আবার অনেক কিছুই মিলে না এখানে’।
তিনি বলেন, ‘রং-বাজার’ একটি কন্টেন্ট ভিত্তিক সিনেমা। বর্তমানে এর শুটিং চলছে দৌলতদিয়া যৌনপল্লিতে। এখানে আরও বেশি কিছু দিন শুটিং চলবে। এরপর ঢাকায় ফিরে বাকি অন্যান্য শুটিংয়ের কথা রয়েছে।
উল্লেখ্য, ‘রং-বাজার’ ছবির গল্পের প্রেক্ষাপট তৈরি হয়েছে নিষিদ্ধপল্লি নিয়ে। ছবিতে পিয়া জান্নাতুল ছাড়া আরও অভিনয় করছেন মৌসুমী হামিদ, নাজনীন চুমকি, তানজিকা, লুৎফুর রহমান জর্জসহ আরও অনেকে।
