Home বিনোদন রুনা লায়লাকে গান গেয়ে শোনালেন আলমগীর

রুনা লায়লাকে গান গেয়ে শোনালেন আলমগীর

0
509

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী, সুরস্রষ্টা রুনা লায়লার জন্মদিন ছিল ১৭ নভেম্বর। এ উপলক্ষ্যে গত ২০ নভেম্বর রাজধানীর ওয়েস্টিন-এর বলরুমে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাঁর ৭০’তম জন্মবার্ষিকী উদযাপন।‘

এই অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে চিত্রনায়ক আলমগীরকে ডাকা হয়। রুনা সম্পর্কে আলমগীর নিজের যা বলার তা তো বললেনই, এক পর্যায়ে প্রিয় স্ত্রীকে গান গেয়েও শোনালেন।

উপস্থাপিকা শান্তা জাহান আলমগীরকে অনুরোধ করেন অন্তত যেন চার লাইনের গান গেয়ে হলেও শোনান।
মঞ্চের সামনে বসেছিলেন রুনা লায়লা। তাঁর দিকে তাকিয়েই আলমগীর গাইতে শুরু করেন, ‘আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমেরই জন্য…’

৭০তম জন্মদিনে রুনা লায়লাকে শুভেচ্ছা জানিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পীরা। দেশের বাইরে থেকে গোলাম আলী, হরিহরণ, হৈমন্তী শুক্লা, সোনু নিগম, মিতালি মুখার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি, আদনান সামী, সেলিম মার্চেন্ট, রুনা লায়লার মেয়ে তানি লায়লা, মেয়ের জামাই ও নাতি নাতনি। আর বলিউডের গুলজার তো বলেই ফেললেন, ‘আমি তোমার ভক্ত। ’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের আলোচিত শোবিজ তারকারা। অনুষ্ঠানে রুনা লায়লাকে নিয়ে অভিব্যক্তি প্রকাশ করেন সুবর্ণা মুস্তাফা, রুনা লায়লার ভাই সৈয়দ আলী মুরাদ, খুরশীদ আলম, রফিকুল আলম-আবিদা সুলতানা, কণা রেজা, ফেরদৌস, ধ্রব গুহ, আঁখি আলমগীর, রবি চৌধুরী, আসিফ আকবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here