চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল গ্রহণ করেছেন আদালত।
এর ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপুণের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
এ রায়ের পর আজ (২১ নভেম্বর) বিকেলে এফডিসিতে নিপুণ এক সংবাদ সম্মেল করেন। সংবাদ সম্মেলন শেষ হলে নিপুণের সমর্থকরা ব্যান্ড পার্টি নিয়ে শিল্পীরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন। ব্যান্ড পার্টি নিয়ে নিপুণের সমর্থক ও শিল্পী এফডিসি প্রদক্ষিণ করেন।
