Home আলোচিত কলকাতা থেকে দুঃসংবাদ পেলেন তাসনিয়া ফারিণ

কলকাতা থেকে দুঃসংবাদ পেলেন তাসনিয়া ফারিণ

0
282

চলতি সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। যার হাসিতে বুঁদ হয়ে থাকেন দর্শক, অভিনয়ে তার মুগ্ধ থাকেন। নির্মাতাদের কাছে দারুণ একজন আস্থার শিল্পী হিসেবে নিজেকে তৈরি করেছেন।

বলা যায়, ক্যারিয়ারের খুব অল্প সময়ে শীর্ষ অভিনেত্রীদের কাতারে চলে আসেন তিনি। দেশের বাইরে ওপার বাংলাতেও তিনি জায়গা করে নিয়েছেন।

পশ্চিমবঙ্গের পরিচালক অতনু ঘোষের নির্দেশনায় ‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিনয় করেছেন ফারিণ। সিনেমাটি পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ২ ডিসেম্বর। কিন্তু মুক্তি পিছিয়ে যাচ্ছে। পরিচালক অতনু ঘোষ ফেসবুক পোস্টে তা নিশ্চিত করেছেন।

পরিচালক লেখেন, ‘ছবির গল্পে যেমন টুইস্ট থাকে, ছবি মুক্তির ক্ষেত্রেও মাঝেমধ্যে থাকে! আগামী দুমাস লম্বা লাইন—বাংলা, হিন্দি, ইংরিজি, পরপর বহু প্রতীক্ষিত সিনেমা। তাছাড়া ফিল্ম ফেস্টিভালের জন্যে নন্দন ও আরও কিছু হলে নিয়মিত প্রদর্শন বন্ধ থাকবে। যারা আমাদের এই ছবির বিষয়ে আগ্রহী, তাদের দেখার সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যেই “আরও এক পৃথিবী”র মুক্তি কিছুটা পিছাচ্ছে। নতুন রিলিজ তারিখ শীঘ্রই জানানো হবে।’

এই চলচ্চিত্রে ফারিণ ‘প্রতীক্ষা’ নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন। মেয়েটির ১১ বছরের জীবন অভিযাত্রার গল্প এটি। গল্পে প্রতীক্ষা নিজের প্রকৃত পরিচয়, প্রকৃত আশ্রয় খুঁজে বেড়ান।

এসকে মুভিজ প্রযোজিত এই চলচ্চিত্রে ফারিণ ছাড়া আরও অভিনয় করছেন—নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য ও অনিন্দিতা বসু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here