Home বিনোদন বারবার বাংলাদেশে আসতে চাই: নোরা ফাতেহি

বারবার বাংলাদেশে আসতে চাই: নোরা ফাতেহি

0
505

বলিউড নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকায় পৌঁছান। রাত সাড়ে ৯টার দিকে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার মঞ্চে ওঠেন তিনি।

মঞ্চে হয় নোরা ফাতেহির জমকালো এন্ট্রি। প্রথমে পর্দায় দেখান হয় তার অভিনয় ও হিন্দি ভাষায় গান। এরপর নোরা নিজেই হাজির হন সহশিল্পীদের সঙ্গে নিয়ে। এ সময় সহশিল্পীদের সঙ্গে নিজেও মেলান নাচের স্টেপ। তবে পারফর্ম করেননি কোনো গানে। তুলেছেন সেলফি আর দিয়েছেন পুরস্কার।

কেমন লাগছে জানতে চাইলে নোরা বলেন, ‘আমি ঢাকায় এসে সুপার এক্সাইটেড। দ্বিতীয়বারের মতো আসলাম। সবার এনার্জি দেখে আমার খুব ভালো লাগছে।’

বক্তব্য দিতে গিয়ে আপ্লুত হয়ে বলেন, ‘আমি নারীদের এগিয়ে যাওয়াকে গর্ব হিসেবে গ্রহণ করি। নারীদের নিয়ে আমার অনেক কথা বলতে ইচ্ছে করে৷ আজ শুধু এটুকুই বলতে চাই নিজের স্বপ্ন পূরণে সাহস এবং শক্তি রেখে সামনে এগিয়ে যান।’

এসময় বাংলাদেশে আমন্ত্রণ পেয়ে তিনি ধন্য বলে অনুভূতি প্রকাশ করেন। নোরার ভাষায়, ‘আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। এরকম আয়োজনে আমি বারবার বাংলাশে আসতে চাই।’

ওমেন লিডারশিপ করপোরেশনের আয়োজনে ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে নোরার ঢাকায় আসা। অনুষ্ঠানে ওমেন লিডারশিপ বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন তিনি।

এ সময় মঞ্চে দুই উপস্থাপক ছাড়াও উপস্থিত ছিলেন ওমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here