Home আলোচিত এখনকার পরিচালকরা মেধাবী শিল্পীদের ভয় পায়: অরুণা বিশ্বাস

এখনকার পরিচালকরা মেধাবী শিল্পীদের ভয় পায়: অরুণা বিশ্বাস

0
277

সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা হিসেবে সাফল্যের এক সোনালি অতীত রয়েছে অরুণা বিশ্বাসের। সিনেমায় এখনো নিয়মিত অভিনয় করছেন তিনি।

তবে অভিনয়ের পাশাপাশি গেল বছর অরুণা বিশ্বাস নাম লিখিয়েছেন পরিচালকের খাতায়। সরকারি অনুদানে তিনি নির্মাণ করেছেন ‘অসম্ভব’ নামের সিনেমা।

এদিকে বর্তমানে সামাজিকমাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় তিনি। সেখানে নিজের ব্যক্তিগত জীবনের নানান অভিজ্ঞতা, স্মৃতি, ছবি শেয়ারের পাশাপাশি ভক্তদের বিভিন্ন সময় পরামর্শও দিয়ে থাকেন এই অভিনেত্রী।

শুক্রবার (১৮ নভেম্বর) ফেসবুক হ্যান্ডেলে একটি স্ট্যাটাস দেন অরুণা বিশ্বাস। সেখানে লেখেন, আগে শ্রদ্ধেয় পরিচালকরাই শিল্পী তৈরী করতেন। আর এখন শিল্পীরা পরিচালক তৈরী করেন। এজন্য শিল্পী সংকট। (সিন্ডিকেট) এখনকার পরিচালকরা মেধাবী শিল্পীদের ভয় পায়।

অরুণা বিশ্বাসের এই মন্তব্যের সঙ্গে বেশিরভাগ নেটিজেনরা একাত্মতা প্রকাশ করেছেন। সাইফ খান নামে একজন লিখেছেন, দিদি মনের কথা বলেছেন। পরিচালকরা শিল্পীকে প্রযোজকভাবে কিংবা প্রযোজকের যোগান দাতা। শিল্পী শব্দটা নাই এখানে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here