Home আলোচিত বাবাকে হারানোর চারদিন পর আকবরের মেয়ের আবেগঘন স্ট্যাটাস

বাবাকে হারানোর চারদিন পর আকবরের মেয়ের আবেগঘন স্ট্যাটাস

0
241

মাত্র ৫৩ বছর বয়সে নিভে গেছে ‘ইত্যাদি’র মঞ্চ থেকে উঠে আসা শিল্পী আকবরের জীবন প্রদীপ! এরইমধ্যে কেটে গেছে চার দিন। বাবাকে হারিয়ে তার স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন আকবরকন্যা অথৈ। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) প্রয়াত গায়ক আকবরের আইডি থেকে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন অথৈ।

তিনি লিখেছেন, আব্বু তোমার কথা আমার খুব মনে পড়ছে। আমাকে সারাজীবনের মতো একা রেখে তুমি চলে গেলে। আমি তোমাকে রেখে কিভাবে একা থাকবো বলো তো? তুমি তো বলেছিলে সুস্থ হয়ে বাসায় আসবে। তাহলে কেন আমাকে রেখে তুমি চলে গেলে?

তিনি আরও লেখেন, আমি জানি তুমি আল্লাহর কাছে খুব ভালো আছো। কারণ তোমার মতো এত ভালো আব্বু পৃথিবীতে কারও নেই। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া একা থাকবো কি করে বলো তো?

বাবার জন্য দোয়া চেয়ে অথৈ লিখেছেন, সবাই আমার আব্বুর জন‍্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার আব্বুকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

প্রসঙ্গত, প্রায় ১৮ বছর আগে ইত্যাদির মঞ্চে কিশোর কুমারের গান গেয়ে পরিচিতি পান আকবর আলি গাজী। এরপর নিজের মৌলিক গান ‘তোমার হাত পাখার বাতাসে’ দিয়ে করেন বাজিমাত। গানটির অডিও-ভিডিও দুটোই ছিল সুপারহিট। দেশ-বিদেশের মঞ্চে গান গেয়ে জীবন কাটাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই কিডনির অসুখে আক্রান্ত হন আকবর। দেখা দেয় ডায়াবেটিসও। ছন্দপতন ঘটে জীবনের। অনেক বছর ধরেই দুরবস্থা চলছিলো তার

কিছুদিন আগেই রাজধানীর বেটার লাইফ হাসপাতালে অপারেশনের মাধ্যমে তার ডান পা কেটে ফেলা হয়। এরপর গত ৫ নভেম্বর কিডনি জটিলতায় রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন তিনি। সেখান থেকে নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। কিন্তু ডাক্তারদের সব চেষ্টাকে বৃথা করে পরপারে পাড়ি জমান আকবর।

গত সোমবার (১৪ নভেম্বর) বাদজোহর ধর্মতলা মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে কারবালা কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন আকবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here