Home আলোচিত সিনেমাটির জন্য জাপান থেকে ছুটে এসেছি: অপর্ণা ঘোষ

সিনেমাটির জন্য জাপান থেকে ছুটে এসেছি: অপর্ণা ঘোষ

0
270

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত ‘মেড ইন চিটাগাং’ ছবিটি আজ মুক্তি পাচ্ছে। এতে অভিনয় করেছেন চট্টগ্রামের মেয়ে অভিনেত্রী অপর্ণা ঘোষ। তার কথায় ছবিটিতে চট্টগ্রামের কালচার তুলে ধরা হয়েছে এবং চট্টগ্রামের মেয়ে হিসেবে এতে অভিনয় করাটা তার কাছে দায়িত্ব বলে মনে হয়েছে।

সংবাদমাধ্যমকে অপর্ণা ঘোষ বলেন, আমি গর্ববোধ করছি চট্টগ্রামের ভাষায় চলচ্চিত্রটি নির্মিত হওয়ায়। এমন একটি ছবি নির্মাণ হওয়ায় এবং এতে অভিনয় করতে পারায় নিজেকে ধন্য মনে করছি। অন্তত চট্টগ্রামের মেয়ে হিসেবে এ কাজটি করা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে।

তিনি বলেন, এক কথায় বলতে পারি দারুণ একটা কাজ হয়েছে। কাজ করতে গিয়ে মনে হয়েছে নিজের অঞ্চলের জন্য একটা দায়িত্ব পালন করছি। এ ছবির নির্মাতা, শিল্পী, কলাকুশলী সবাই একটি পরিবারের মতো মিলেমিশে মনোযোগ দিয়ে কাজ করেছি। সব মিলিয়ে বলতে পারি, চট্টগ্রামকে দেশ-বিদেশে তুলে ধরার জন্য একটি সমৃদ্ধ চলচ্চিত্র হয়েছে এটি। তাই চট্টগ্রামের মানুষ তাদের প্রাণের ছবি হিসেবে ‘মেড ইন চিটাগাং’-কে সাদরে ও মনেপ্রাণে গ্রহণ করবে।

অপর্ণা ঘোষ বলেন, ছবিটির সফলতার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। কারণ ইতোমধ্যে ছবির একটি গান মানুষের মুখে মুখে ফিরছে। বিশেষ করে চট্টগ্রামের মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। চট্টগ্রাম থেকে আমার ফ্যানরা ফোন করে বলছে তারা টিকিট পাচ্ছে না। আজ চট্টগ্রামে ছবিটি মুক্তি পাচ্ছে। মুক্তির আগেই এ ছবির সব টিকিট বিক্রি হয়েছে।

তিনি বলেন, আমার বিশ্বাস, চট্টগ্রামের বাইরেও ছবিটি দর্শক সাদরে গ্রহণ করবে। কারণ ছবির প্রকাশিত গানটি ইতোমধ্যে শুধু চট্টগ্রামে নয়, সারা দেশেই শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

অভিনেত্রী বলেন, এখন আর কোনো কাজ করছি না। কারণ আমি তো পরিবার নিয়ে জাপান থাকি। এ ছবিটিতে কাজ করতেই শুধু জাপান থেকে ছুটে এসেছি। শিগগিরই আবার ফিরে যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here